‘মেরে সুটকেসে ভরে রেখেছি…’, স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ির লোককে ফোন স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নৃশংসভাবে স্ত্রীকে খুন করে লাশ সুটকেস বন্দি করল খোদ স্বামী। ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনে থেকে স্ত্রীকে খুনের অভিযোগ রাকেশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।তাঁর বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে স্ত্রীয়ের সুটকেস বন্দি মৃতদেহ।মৃতার নাম গৌরী অনিল সামবেদকর।বয়স ৩২ বছর।ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ।পুলিশের প্রাথমিক অনুমান গলার নলি কেটে খুন করা হয়েছে।ওই গৃহবধূর গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।মৃত্যুর আগে নির্যাতন করা হয়েছিল বলে দাবি গোয়েন্দাদের।

ইতিমধ্যেই ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছোয় বেঙ্গালুরুর হুলিমাভু থানার পুলিশ।ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে তাঁরা।বাথরুম থেকে উদ্ধার হয় গৌরী অনিল সামবেদকরের ক্ষতবিক্ষত দেহ।সুটকেসের মধ্যে দুমড়ে মুচড়ে ঢোকানো ছিল তাঁর দেহটি। খুনের পর মহারাষ্ট্রের পুনেতে পালিয়ে গিয়েছিল রাকেশ।সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর,রাকেশ একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজার পদে কাজ করতেন।গৌরীর মাস কমিউনিকেশনের পড়ুয়া।বেঙ্গালুরু আসার পর চাকরির খোঁজ করছিলেন তিনি।তবে রাকেশ ও গৌরীর মধ্যে রোজ অশান্তি হত। ঝগড়ার সময় স্ত্রীয়ের গায়ে হাতও তুলতেন রাকেশ বলে অভিযোগ। প্রায়শই গৌরির উপরে নির্যাতন করতেন রাকেশ।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, রাকেশকে জিজ্ঞাসাবাদ চলছে।জেরায় জানা গিয়েছে,গত ২৬ মার্চ দুজনের মধ্যে ঝগড়ায় সময় আচমকা ছুরি দিয়ে গৌরীর পেটে আঘাত করেন তিনি।পরে মৃত্যু নিশ্চিত করতে স্ত্রীয়ের গলার নলি কেটে দেন তিনি।পরে মৃতদেহ কী ভাবে লোপাট করবে তা ভেবে না পেয়ে দেহ বাথরুমে ঢুকিয়ে সুটকেসে প্যাক করে দেন।এরপর ফ্ল্যাটের মালিককে ফোন করে জানান বউকে খুন করে সুটকেসে ভরে রেখেছি।এরপর পুনে পালিয়ে যান অভিযুক্ত।সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সবটা স্বীকার করেছেন অভিযুক্ত।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের