চিকিৎসার খরচ চালাতে হিমশিম, ভাড়াটে খুনি দিয়ে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে খুন করালেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের হাপুরে।  স্ত্রী  ক্যান্সারে আক্রান্ত, এই কঠিন সময়ে যখন স্বামীর পাশে দাঁড়ানোর কথা। তা না করে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুন করিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  প্রতিবেশীরা ভেবেই উঠতে পারছেন নাএকজন মানুষ কীভাবে এই কাজ করতে পারেন।  

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ক্যান্সারে আক্রান্ত এক মহিলার স্বামী তাঁকে খুন   জন্য একজন লোককে ভাড়া করেছিলেন। পুলিশ মৃতার স্বামী সহ তিনজন অভিযুক্তকে গ্রেফতার  করেছে। তাদের কাছ থেকে  খুনে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাহাদুরগড় থানার আওতাধীন মহম্মদপুর রুস্তমপুর গ্রামে। পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে,  ২  ফেব্রুয়ারি রাতে এক মহিলার গলা কেটে খুন করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির  জন্য খুন হিসেবে ভাবা হলেও পুলিশ তদন্তে আসল ঘটনা সামনে  আসে।  জানা গিয়েছে মৃত মহিলার স্বামী রাহুল, তাঁর দুই সহযোগী, শের আলী ওরফে শেরা এবং ফিরোজের সঙ্গে যুক্ত হয়ে  হত্যাকাণ্ড ঘটিয়েছে।  জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেনযে, পারিবারিক কলহ এবং তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসার খরচ নিয়ে বিরোধের কারণে তিনি তাঁকে  খুনের ষড়যন্ত্র  করেন।  

আরও পড়ুন: ৩১ বছরের পুরনো মামলায় গ্রেফতার সাংসদ পাপ্পু যাদব, অসুস্থ হলেও হাসপাতালে মিলল না বেড

পুলিশ জানিয়েছে, ২  ফেব্রুয়ারি রাত ৮:৩০ নাগাদ, অভিযুক্ত প্রথমে মহিলাকে কম্বল দিয়ে চেপে ধরে এবং তারপর ছুরি মেরে খুন করে। খুনের পর, রাহুল নিজেকে বাঁচানোর জন্য নানাই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেখানে ছবি তোলেন এবং তারপর বিজনরের চাঁদপুরে পালিয়ে  যায় পরের দিন সকালে, অভিযুক্ত বাড়ি ফিরে তার পরিবারকে চুরি ও খুনের মিথ্যা খবর দেয়। তবে, পুলিশ জিজ্ঞাসাবাদের সমস্ত কথায় গড়মিল পাওয়ার পরেই চেপে ধরে এবং ষড়যন্ত্র প্রকাশ্যে আসে।  বর্তমানে, পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু করেছে। 

 

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির