স্বামী নপুংসক, সন্তান ধারণে ভাসুরের সঙ্গে যৌন মিলনে চাপ, বিস্ফোরক অভিযোগ গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘৃণ্য মানসিকতা! উত্তরপ্রদেশের আগ্রা থেকে যে খবর সামনে এসেছে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়। একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মহিলা তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হয়রানি এবং যৌন নির্যাতনের চেষ্টার গুরুতর অভিযোগ এসেছেন। পুলিশের কাছে মহিলার দায়ের করা অভিযোগ অনুসারে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির পরিবেশ ঠিক ছিল না। মহিলার অভিযোগ তাদের বিয়ের সময়, তাঁর স্বামীর স্বাস্থ্য সম্পর্ক একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় তাঁর কাছ থেকে গোপন করা হয়েছিল। বিয়ের পরে তিনি এই সত্যটি জানতে পারেন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই মহিলা বলেন, স্বামীর স্বাস্থ্যগত সমস্যার কারণে যখন সন্তান নেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে, তখন তার শাশুড়ি এক ভয়াবহ প্রস্তাব দেন।

মহিলার অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ ক্রমশ আপত্তিকর হয়ে ওঠে। মহিলার অভিযোগ সন্তান ধারণের প্রসঙ্গ আসলে বর অক্ষম হওয়ায় তাঁর শাশুড়ি ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার ও সন্তান ধারণের ভয়ানক প্রস্তাব দেয়। নির্যাতিতার আরও অভিযোগ এই চাপের মধ্যেই তাঁর ভাসুর তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেছিলেন। এই লজ্জাজনক ঘটনাটি মহিলা তাঁর স্বামীকে জানালে সমর্থন পাওয়ার পরিবর্তে তাঁর প্রতিবাদ দমন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: ভুয়ো চাকরির টোপ দিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ভুবনেশ্বরে গ্রেফতার দুই অভিযুক্ত

মহিলা জানান,  ক্রমাগত হুমকি এবং হয়রানির কারণে তিনি আতঙ্কিত বোধ করছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার আত্মীয়রা হস্তক্ষেপ করে তাকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।  এই ঘটনার পর ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট  তাঁর  শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আগ্রার শাহগঞ্জ থানায় প্রতারণা, মানসিক ও শারীরিক হয়রানি এবং ধর্ষণের চেষ্টা সহ বেশ কয়েকটি গুরুতর  অপরাধের কথা উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। এসিপি লোহা মান্ডি গৌরব সিং জানিয়েছেন, একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শাহগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশআধিকারিক জানিয়েছেন যে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল