‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির (SVPNPA) এক মহিলা আইপিএস প্রশিক্ষণার্থীর অভিযোগে সহ-প্রশিক্ষণার্থীর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁকে মানসিক ও শারীরিক হেনস্থা করা হয়েছে।  মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সম্মতি ছাড়া ব্যক্তিগত ভিডিয়ো রেকর্ড করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ই ও ৬৭এ ধারায় মামলা দায়ের হয়েছে।

 সূত্রের খবর, অভিযোগকারী সুমা এইচকে (৩০)। তিনি আইপিএস প্রশিক্ষণরত। অভিযুক্ত উদয় কৃষ্ণ রেড্ডিও একই অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী। ১৮ জুলাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সুমা। অভিযোগ, ২৩ জুন থেকে হেনস্থা শুরু হয়। হোয়াটসঅ্যাপে অশালীন বার্তা পাঠানো হয়। অন্য প্রশিক্ষণার্থীদের সামনে অপমান করা হয়। এক সহ-প্রশিক্ষণার্থীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বারবার অভিযোগ তোলা হয়। সেই অভিযোগ স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়। আপত্তি জানালে গালিগালাজ করা হত বলেও দাবি। সুমার অভিযোগ, জোর করে তাঁর মোবাইল ফোন পরীক্ষা করা হয়। ব্যক্তিগত চ্যাট দেখাতে বাধ্য করা হয়। ৮ জুলাই ফোন নিজের ঘরে নিয়ে গিয়ে পাসওয়ার্ডও জানতে চান অভিযুক্ত। অভিযোগ, ৯ জুলাই তাঁকে জোর করে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। চুল ধরে টানা হয়। গলা টিপে ধরার চেষ্টা করা হয়। গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখানো হয়। ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। তাঁর দিকে কন্ডোমের প্যাকেটও ছুড়ে মারা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

১০ জুলাই ফের মারধরের অভিযোগ ওঠে। অশালীনভাবে স্পর্শের চেষ্টার অভিযোগও করেছেন সুমা। তাঁর দাবি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ভিডিয়ো রেকর্ড করা হয়। পরে সেই ভিডিয়ো তাঁর স্বামীর কাছে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল করা। পাশাপাশি তাঁর নামে মিথ্যা তথ্য ছড়িয়ে বদনাম করারও অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের