মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁঝরা হায়দরাবাদের ২৬ বছরের যুবক

সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির একটি গ্যাসস্টেশনে প্রকাশ্যে গুলি করা হয় হায়দরাবাদের ২৬ বছর বয়সী এক যুবককে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হন্যে হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি খুঁজছিলেন। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি শীঘ্রই তাঁর মৃত্যু লিখে রেখেছে ঈশ্বর। সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির একটি গ্যাসস্টেশনে প্রকাশ্যে গুলি করা হয় হায়দরাবাদের ২৬ বছর বয়সী এক যুবককে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, নিহতে যুবকটির নাম রবি তেজা। তিনি হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনীর বাসিন্দা ছিলেন। ২০২২ সালের মার্চে স্নাতকোত্তর ডিগ্রির জন্য আমেরিকায় চলে যান যুবকটি।

জানা গিয়েছে, লেখাপড়া শেষ করার পরে, তিনি মার্কিন মুলুকে হন্যে হয়ে চাকরি খুঁজছিলেন। কিন্তু নিমেষেই সব শেষ হয়ে গেল। সন্দেহভাজনের গুলিতে ঝাঁঝরা হয়ে মারা গেলেন যুবকটি। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ এই হামলার পেছনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছেন এবং অপরাধীকে খুঁজে বের করার তদন্ত করছে। এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রদের হত্যার ঘটনা বেড়েছে।

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি পেট্রোল পাম্পে অস্ত্রধারীদের গুলিতে তেলঙ্গানার এক ছাত্র নিহত হন। নিহতে 22 বছর বয়সী সাই তেজা একজন ছাত্র ছিলেন এবং পেট্রোল পাম্পে পার্ট-টাইম কাজ করতেন। তবে সাই তেজার বাবা-মা জানিয়েছিলেন, গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁদের ছেলে কর্মরত ছিলেন না। আরেকটি ঘটনায় জর্জিয়ার রাজধানী আটলান্টায় একজন ভারতীয় শিক্ষাবিদকে অজ্ঞাত হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল, যিনি প্রায় চার দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?