হাঁপানি থেকে মুক্তি পেতে ‘মাছ প্রসাদোম’ নিতে হায়দরাবাদে উপচে পড়া ভিড়

মূলত হাঁপানি থেকে মুক্তি পেতে দূর দূরান্ত থেকে মানুষ এই প্রসাদ খেতে হায়দরাবাদে ভিড় করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা অতিমারি শেষ হতেই হায়দরাবাদে ফিরল ‘মাছ প্রসাদোম’। আর টানা তিন বছর পর এই আয়োজন ফেরায় ভিড় উপচে পড়েছে মানুষের। মূলত হাঁপানি থেকে মুক্তি পেতে দূর দূরান্ত থেকে মানুষ এই প্রসাদ খেতে হায়দরাবাদে ভিড় করেন। ৯ জুন থেকে এই শিবির শুরু হয়েছে।

কী এই ‘মাছ প্রসাদোম’? হায়দরাবাদের বাথানি গৌড় পরিবার তিন ইঞ্চি দৈর্ঘ্যের জ্যান্ত টাকি মাছের সঙ্গে জড়িবুটি দিয়ে এক রকমের ‘ওষুধ’ তৈরি করেন। ওই পরিবারের দাবি, অ্যাজমা-সহ যে কোনও শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে তাদের দেওয়া ওই ‘প্রসাদ’ খেলে রোগ সেরে যাবে৷ শুধু তাই নয় এটি খেলে আর কোনওদিন হাঁপানি বা শ্বাসকষ্টের মতো রোগ হবে না বলে দাবি ওই পরিবারের। পরিবারের সদস্যদের দাবি, ১৬০ বছরেরও বেশি পুরনো জড়িবুটি সহকারে বানানো হয় ওই ওষুধ৷ এক সাধু গৌড় পরিবারের পূর্বপুরুষকে এই ওষুধের বিষয়ে জ্ঞান দিয়েছিলেন। সেই সাধু নির্দেশ দিয়েছিলেন, কখনও এই ওষুধ যেন বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার না করা হয়। সেই নির্দেশ মেনে প্রতি বছর পরিবারের পক্ষ থেকে ওই ওষুধ মানুষকে দেওয়ার জন্য শিবির করা হয়। মাছের সঙ্গে হলুদ রঙের জড়িবুটি দিয়ে খাওয়ানো হয় ওই ‘ওষুধ’। তবে ওই জড়িবুটিতে কী কী উপাদান ব্যবহার করা হয় তা গোপন রাখা হয়েছে পরিবারের তরফে।

প্রতি বছর জুন মাসে মৃগাসিরা কার্তি দিবসে (Mrigasira Karthi Day) হায়দরাবাদে নামপল্লী প্রদর্শনী মাঠে (Nampally Exhibition ground ) এই শিবিরের আয়োজন করা হয়। শিশু, নারী, সরকারি চাকুরিজীবী, কৃষক-সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হন এই ওষুধ নেওয়ার জন্য। বৃহস্পতিবার শিবিরে এক সেনা জওয়ানকে দেখা যায় এই জড়িবুটি গ্রহণ করতে।

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ