‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : এসএসসি দুর্নীতি মামলায় কড়া সুপ্রিম কোর্ট। একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে এসএসসিকে। দুর্নীতি মামলায় এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টের।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, চিহ্নত অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। তালিকায় ঢুকলে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনকে এইভাবেই হুঁশিয়ারি বিচারপতির। অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে যাওয়া হয়েছে।এই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কোনও যুক্তি এর জন্য যথেষ্ট নয়। আদালতের নির্দেশ মানতে হবে। না মানলে কড়া হুঁশিয়ারি। আরও জানিয়েছে, নতুন নিয়োগে কড়া নজর রাখা হচ্ছে। কোনওরকম এদিক এদিক করা যাবে না। ৭দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য শিক্ষকদের তালিকা।

এসএসসি-র নতুন করে পরীক্ষা নেওয়া নিয়ে একাধিক তরজা শুরু হয়েছে। অভিযোগ, পরীক্ষায় বসার জন্য অনেক অযোগ্যরা আবেদন জমা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেই সু্পরিমকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল কোনও অযোগ্যারা পরীক্ষায় বসতে পরাবেন না। কিন্তু সেই ধরনের ঘটনা ঘটছে। এরপরেই  স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট।

কমিশন ও রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, এক জনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে তার ফল ভুগতে হবে এসএসসি-কে। বিচারপতির আরও মন্তব্য,চাকরি চলে যাওয়ার পরে যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট হয়ে গিয়েছে। ত্রুটিযুক্ত বাছাই প্রক্রিয়ার জন্য এসএসসি, বোর্ড ও সরকার দায়ী করেছে দেশের শীর্ষ আদালত। এর জন্য কমিশনের পক্ষ থেকে কোনও যুক্তিই যথেষ্ট নয়। শীর্ষ আদালতের দেওয়া  নির্দেশ অমান্য করা হলে হস্তক্ষেপ করা হবে। ফলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, অযোগ্যদের কোনও সুযোগ নেই। তাঁদের কোনও ভাবেই পরীক্ষায় বসার বিষয়টি মেন নেওয়া হবে না।

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান