হাতে আর ১৭ দিন, জরুরি কাজ না সারলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ক্যালেন্ডারে এখন চলছে ডিসেম্বর মাস। মাস শেষ হলেই শুরু হবে নতুন বছর। ভারতের ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের শেষ দিন হলো ৩১ জুলাই। এই তারিখের মধ্যে আয়কর দফতরের আয় সংক্রান্ত তথ্য জমা দিতে হয়। তবে সে ক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন না করে থাকেন, তাহলে লেট ফি জমা দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। 

২০২৪-২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২৩৪এফ সেকশন অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে লেট ফি দিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে।  বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে ১ হাজার টাকা লেট ফি লাগবে। বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে লাগবে ৫ হাজার টাকা ফাইন। ফাইনের পাশাপাশি সুদ দিতে হবে। ট্যাক্সের যে অঙ্ক হবে, তার উপর প্রতি মাসে ১ শতাংশ হারে সুদ দিতে হবে। ১ অগস্ট থেকেই এই সুদের হিসাব করা হবে। কিন্তু ডিসেম্বরের শেষ দিনের মধ্যেও যদি আইটি রিটার্ন ফাইল না করেন তাহলে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে। আগামী বছর ৩১ মার্চের মধ্যে তা জমা করতে গেলেই লাগবে এই অঙ্কের ফাইন।

আয়কর রিটার্ন অনলাইন এবং অফলাইনের দুইভাবেই জমা করতে পারেন। এছাড়াও  আয়কর দফতর  অফিসে গিয়ে তা জমা দিতে পারবেন। আবার এই লিঙ্কে ক্লিক করে আইটি পোর্টালের মাধ্যমে তা জমা করা যাবে। 

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ