সাজার মেয়াদ পূর্ণ করা সব আসামিকে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিভিন্ন অপরাধে জেল খাটা বন্দিদের মধ্যে যাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার (১২ অগস্ট) বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রসচিবকে ওই নির্দেশ দিয়েছে।

২০০২ সালে বহুল চর্চিত নীতীশ কাটরা হত্যা মামলায় ২০ বছরের সাজা শোনানো হয় আসামি সুখদেব পেহেলওয়ানকে। ২০২২ সালেই সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যদিও জেলমুক্তি ঘটেনি তার। সাজার মেয়াদ পূর্ণ হওয়ার পরেও চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুখদেব। তার আর্জির শুনানিতেই এদিন উষ্মাপ্রকাশ করেন বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি কে ভি বিশ্বনাথন। খানিকটা ক্ষোভ উগরে দিয়ে বলেন ‘এই যদি মনোভাব হয়, তাহলে্ তো সব কয়েদিকেই জেলের ভিতরে পচে মরতে হবে।’ এর পরেই সাজার মেয়াদ যাদের পূর্ণ হয়েছে এবং অন্য কোনও মামলা নেই সেই সমস্ত বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রসচিবকে অবিলম্বে সাজার মেয়াদ পূর্ণ হওয়া কয়েদিদের তালিকা তৈরি করে মুক্তি দিতে বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি নির্দেশের কপি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির সদস্য সচিব এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এদিনের নির্দেশ ঐতিহাসিক ও যুগান্তকারী বলেই মনে করছেন আইনজীবীরা।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য