বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গার্লস হস্টেলে ইফতার পার্টি ঘিরে বিতর্ক

প্রতিবাদে পথে হিন্দু কট্টরপন্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসি:  বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গার্লস হস্টেলে ইফতার পার্টি ঘিরে তুমুল বিতর্ক। ইফতারের খাওয়া-দাওয়ায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুধীর কুমার জৈন। আর এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দেওয়াল ভরে ওঠে একাধিক উস্কানিমূলক স্লোগানে। পোড়ান হয় উপাচার্যের কুশপুতুল।

বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া জানিয়েছেন, ‘ইফতার পার্টিতে অংশ নিতে ভিসির অসুবিধে হয় না। তাহলে উনি কেন নবরাত্রী, বসন্ত পঞ্চমীতে উপবাস রাখেন না?  বিশ্ববিদ্যালয়ে এর আগেও অনেকে উপাচার্যের আসন অলংকৃত করেছিলেন। কিন্তু এই প্রথম একজন ভিসিকে দেখলাম যিনি নির্দিধায় ইফতার পার্টিতে যোগ দিলেন।’

দাবি নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক ড. রাজেশ সিংয়ের বয়ান অনুযায়ী, এই প্রথম ক্যাম্পাসে ইফতার আয়োজন করা হল, এমনটা নয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এর আগে বহুবার ইফতারের আয়োজন করা হয়েছিল। মাঝে দু বছর করোনার কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি। সুতরাং, ওই অভিযোগ একেবারেই ঠিক নয়। তাঁর কথায়, ‘কয়েক দশক ধরে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়।প্রতিটি ইফতারে ভিসি প্রধান অতিথি। গত দু বছর করোনার কারণে ইফতার আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য অধ্যাপকেরাও ইফতারে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করে পড়ুয়ারাও।’

এই দাবি যে সঠিক, তা প্রমাণ করতে রাজেশ সিং তাঁর টুইটার হ্যান্ডেলে অতীতে হওয়া ইফতার পার্টির বেশ কিছু ছিব আপলোড করেছেন।  

আরও পড়ুন প্রতিদিন ২০০ নমাজিকে ইফতার করায় বৌদ্ধ মন্দির

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি