প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস  নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। যন্তর মন্তর সহ দেশ জুড়ে হয়েছে বিক্ষোভ। এই সব কিছুর মধ্যেই এক নিট (NEET) পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘৃণ্য এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত একটি ভিডিও নিয়েও ব্যপক চর্চা শুরু হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সঙ্গে এই গণ ধর্ষণের কোনও সম্পর্ক নেই।

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের চিত্রকূট জেলার বাহিলপুরওয়া থানার অন্তর্গত দেবঙ্গনা উপত্যকায়। যে তরুণী গণধর্ষের শিকার হয়েছেন তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী তার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য উত্তরপ্রদেশে গিয়েছিলেন। প্রেমিকের সঙ্গে দেবঙ্গনা উপত্যকায় পৌঁছানোর পর একদল লোক তাদের পথ আটকায় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতা অভিযোগ করেছেন যে, তিনজন যুবক প্রথমে তার প্রেমিককে আটকে রাখে এবং পরে আরও তিনজন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনে। প্রেমিকের সামনেই তাঁকে যৌন নির্যাতন করা হয়। ঘটনাটির একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন:  কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

যে এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে, সেটি একটি বিমানঘাঁটি ও একটি সার্কিট হাউসের কাছে অবস্থিত। ঘটনার সময় ওই এলাকায় পুলিশি অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে চিত্রকূট পুলিশ জানিয়েছে, এক্স, ফেসবুক এবং ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত দাবিগুলো বিভ্রান্তিকর। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পুলিশ জনগণকে ভুয়ো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া তিনজনকে জেলে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলেছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ