গহলৌতের বিরুদ্ধেই এবার অনশনে বসছেন শচিন পাইলট

আগামী মঙ্গলবার ২৪ ঘন্টার অনশনে বসছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেসের। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই মরুরাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে শচিন পাইলটের লড়াই চরমে উঠতে শুরু করেছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে অনশনে বসছেন রাজেশ পাইলটের পুত্র। রবিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আগামী মঙ্গলবার একদিনের অনশনে বসবেন তিনি।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের মুখ্যমন্ত্রীর প্রতি যে তাঁর আস্থা নেই, তা বোঝাতেই অনশনের রাস্তা বেছে নিয়েছেন পাইলট।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের বিধানসভা ভোটের সময় বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। প্রায় পাঁচ বছর হতে চলল, সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। মদ মাফিয়া, খনি মাফিয়া এবং জমি হাঙরদের বিরুদ্ধে এক ইঞ্চি ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের সাধারণ মানুষের কাছে তাহলে কোন মুখ নিয়ে আমরা ভোট চাইতে যাব? বসুন্ধরা রাজের সরকারের সময়ে হওয়া দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে।’

পূর্বতন বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী মঙ্গলবার একদিনের অনশনে বসার কথা জানিয়ে পাইলট বলেন, ‘সামনেই বিধানসভা ভোট। আদর্শ আচরণবিধি চালু হলে সরকারের পক্ষ থেকে আর কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই সময় এসেছে, অতি দ্রুত বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার।’

জঙ্গিদের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি