গাজিয়াবাদে তরুণীকে যৌন হেনস্থা, অভিযুক্ত পুলিশকর্মীরা পলাতক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘রক্ষক যখন ভক্ষক’। এই প্রবাদ বাক্য তখনই প্রয়োগ করা হয় যখন যারা আমাদের নিরাপত্তা রক্ষক তারাই শোষকে পরিণত হয়। উত্তরপ্রদেশের নয়ডার ঘটনাও বাস্তবে যেন সেই প্রমাণ দিল। পুলিশের দ্বারা যৌন হেনস্থার শিকার তরুণী। এমনকি অর্থের দাবিও করা হয়।

তরুণীর অভিযোগ, গাজিয়াবাদের সাই উপবন জঙ্গলে বাগদত্তার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তরুণী। তখন পুলিশের পোশাক পরিহিত দুই পুলিশকর্মী ও অপর এক ব্যক্তি তাঁদের কাছে আসেন। তাঁর বাগদত্তাকে জেলে পাঠানোর হুমকি দেন। তাঁদের কাছ থেকে ১০,০০০ টাকা দাবি করেন। তরুণী ও তাঁর বাগদত্তা ওই তিন পুলিশের পা ধরে অনুরোধ করে। শেষে তরুণীর বাগদত্তা পেটিএম মারফত ১০০০ টাকা দিতে বাধ্য হয়। এমনকি ৫.৫ লক্ষ টাকার দাবি করা হয় বলে অভিযোগ। তরুণীর বাগদত্তাকে চড় মারেন। তরুণীকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। অভিযুক্তেরা বারবার তাঁকে ফোন করতেন। গভীর রাতে তাঁর বাড়ি যেতেন বলে ভয়ানক অভিযোগ।    

শেষঅবধি ওই তরুণী ও তাঁর বাগদত্তা পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্ত তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গিয়েছে অভিযুক্ত তিনজন হলেন কনস্টেবল রাকেশ কুমার, হোম গার্ড দিগম্বর এবং অপর এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনার পর অভিযুক্ত রাকেশ কুমারকে বরখাস্ত করা হয়েছে।  এখনও পর্যন্ত তিন অভিযুক্ত পলাতক।  

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত