PulwamaEncounter: ১২ ঘণ্টায় লড়াইয়ে সেনার গুলিতে ঝাঁঝরা তিন লেট জঙ্গি

উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: ১২ ঘণ্টা একটানা লড়াই (Encounter)। সশস্ত্র জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর। লডা়ই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়। ১২ ঘণ্টার লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি। তিনের মধ্য়ে একজন জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্তাকে গুলি করে হত্যা করে। তিন জঙ্গির পরিচয় জানা গিয়েছে। এরা হল জুনেইদ শেরগজরি,ফাজিল ভাট ও ইরফান মালিক। গত ১৩ মে কাশ্মীর পুলিশকর্মী রেওয়াজ আহমেদকে গুলি করে হত্য়া করে।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এই এনকাউন্টারের(Encounter) খবর দিতে গিয়ে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে, সশস্ত্র জঙ্গিদের (Terrorists)একটি দল পুলওয়ামায় আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে পৌঁছলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালাতে শুরু করে। এনকাউন্টার শুরু হয় শনিবার সাতটা নাগাদ। রাতেই এক জঙ্গির মৃত্য়ু হয়।  ভোরে আরও দুই জঙ্গি মারা পড়ে। এই তিন জঙ্গি স্থানীয় বলে কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়েছে। মৃত জঙ্গিদের থেকে পুলিশ দুটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল-সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এলাকায় আরও কোনও জঙ্গি আত্মগোপন করে থাকতে পারে সন্দেহে বাহিনী এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে।

এর আগেও জম্মুতে বেশ কয়েকটি এনকাউন্টারের(Encounter) ঘটনা ঘটেছে। প্রতি ক্ষেত্রেই বাহিনী সাফল্য পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল শনিবারের এনকাউন্টার। গুলির লড়াইয়ে বাহিনীর কয়েকজন জখম। তবে তাদের চোট আঘাত গুরুতর নয়।

আরও পড়ুন গণহত্যা: চার্জশিটে ৩০ সেনা, কেন্দ্রের কাছে জেরার অনুমতি চাইল রাজ্য সরকার

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার