হাতির হামলা থেকে বাঁচতে মগডালে দেড়ঘণ্টা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, ইডু়ক্কি: বনদফতর থেকে পই পই করে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনি। তাই, বনদফতরের কর্তাদের কথায় পাত্তা না দিয়ে ঢুকেছিলেন বনে। গাছ থেকে এটা পাড়ছেন, সেটা পাড়ছেন। আচমকাই কানে গেল একদল হাতির গণসঙ্গীত। পিছন ফিরে তাকাতেই দেখে হাতিবাহিনী শুঁড় তুলে এগিয়ে আসছে। যে এতক্ষণ ধরে মনের সুখে বনে বিচরণ করছিল, তার বুঝতে বিন্দুমাত্র ভুল হয়নি হাতি বাহিনীর লক্ষ্য সে। অতএব যে গাছের মগডালে উঠে বসল। ওই অবস্থায় থাকতে হয়েছে দেড় ঘণ্টা। কপাল অশেষ ভালো বলতে হয় যে হাতির দল সেই গাছ ধরে টানাটানি করেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তির নাম সাজি। সাজি জানিয়েছেন, বনদফতরের কর্মীরা তাঁকে সতর্ক করে বলেছিল, কোনও অবস্থাতেই যে জঙ্গলের গভীরে না যায়। কিন্তু আনমনে ঘুরতে ঘুরতে সে একসময় গভীর জঙ্গলে ঢুকে পড়ে। কিছুক্ষণ বাদে সে শোনে হাতিদের গলার আওয়াজ। পিছনে ফিরে দেখে একদল হাতি জঙ্গলের মাঝে শুঁড় তুলে দাড়িয়ে রয়েছে। তারা যে তাঁর দিকে ধেয়ে আসবে, সেটা বিন্দুমাত্র বুঝতে পারেনি। হাতির দল এগিয়ে আসতে শুরু করলে সে ভয় পেয়ে যায়। বাঁচার একটাই রাস্তা ছিল গাছের মগডালে উঠে বসা। কোনওরকমে গাছে উঠে ডালে দেড়ঘণ্টার মতো বসে ছিল। হাতির দল সেখান থেকে চলে গেলে তড়তড় করে গাছ থেকে নেমে রুদ্ধশ্বাসে দৌড় লাগায়।

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম