শুধু সাধারণ কর্মচারী নয়, মেটায় চাকরি হারালেন ভারতের দুই শীর্ষ কর্তা

সাধারণ কর্মচারীদের পাশাপাশি চাকরি হারিয়েছেন মেটার দুই ভারতীয় শীর্ষ কর্তাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা আগেই জানিয়েছিল ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা। পূর্বের ঘোষণা বাস্তবায়নে মার্ক জুকারবার্গের সংস্থা তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করেছে। আর এই দফায় সাধারণ কর্মচারীদের পাশাপাশি চাকরি হারিয়েছেন মেটার দুই ভারতীয় শীর্ষ কর্তাও।

মেটার মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং কর্পোরেট কমিউনিকেশনের মতো ক্ষেত্রে কর্মরত কয়েক ডজন কর্মচারী লিঙ্কডইনে (LinkedIn) জানান যে তাঁদেরকে ছাঁটাই করা হয়েছে। চাকরি হারানোদের মধ্যে মেটার দুই ভারতীয় শীর্ষ কর্তাও রয়েছেন। অবিনাশ পান্থ (Avinash Pant), ভারতে মেটার মার্কেটিং ডিরেক্টর ছিলেন, তাঁকে ছাঁটাই করা হয়েছে। মেটার মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর এবং প্রধান সাকেত ঝা সৌরভকেও (Saket Jha Saurabh) বাদ দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি দুই শীর্ষ কর্তা।

মেটাই প্রথম তথ্যপ্রযুক্তি সংস্থা হিসাবে ২০২৩ সালের শুরুর দিকে দ্বিতীয় গণছাঁটাই করে। তার আগে ১১ হাজার কর্মীকে বাদ দিয়েছিল সংস্থাটি। কর্মী ছাঁটাই করা সত্ত্বেও চলতি বছরে মেটার শেয়ারের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে। উল্লেখ্য মেটার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছিলেন, দ্বিতীয় গণছাঁটাইয়ের বেশিরভাগ কয়েক মাসের ব্যবধানে তিন ধাপে ঘটবে।

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র