উত্তরপ্রদেশ: অপরাধীর দরজায় হাজির বুলডোজার, আত্মসমর্পণের নির্দেশ

আত্মসমর্পণের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের আইন-শৃ্ঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর প্রশাসনকে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেছে। হাথরাসের ঘটনায় কার্যত মুখ পুড়েছে যোগী সরকারের। বিরোধীরা ওই সব ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, তিনি কোনও অবস্থাতেই এই সব ঘটনা বরদাস্ত করবেন না। সেটা যে মুখের কথা নয়, সেটা স্পষ্ট হয়ে গেল। বুলডোজার নিয়ে অপরাধীদের দরজায় পৌঁছে গেলেন পুলিশ ও প্রশাসনের পদস্থকর্তারা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার থেকেই প্রশাসন কুখ্যাত অপরাধীদের ঘরের দরজার সামনে হাজির হয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। স্থানীয় থানার এক স্টেশন হাউজ অফিসার জানিয়েছেন, ‘অপরাধীদের জন্য আমাদের একটাই বার্তা। হয় তারা আত্মসমর্পণ করুক না হলে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। পাশাপাশি এলাকাবাসীকেও বলা হয়েছে, তারা যেন কোনও অবস্থাতেই অপরাধীকে বাঁচানোর চেষ্টা না করেন। তাহলে প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা আত্মসমর্পণের জন্য ৪৮ ঘণ্টা সময় পাবে। এই সময়ের মধ্যে তারা নিকটবর্তী থানায় আত্মসমর্পণ না করলে তাদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আমির এবং আসিফের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির হন পুলিশ ও প্রশাসনের পদস্থকর্তারা। তারা ওই দুই অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেন। যদিও দুইয়ের দাবি, তারা নির্দোষ।

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা