বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কফিপ্রেমীদের কাছে এক কাপ ঠান্ডা কফির চাহিদাই আলাদা। তবে রোজ ক্যাফেতে গিয়ে দামি আইসড কফি খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ক্রিমি ব্রাউন সুগার আইসড কফি। ব্রাউন সুগারের হালকা ক্যারামেল স্বাদ, কফির তীব্র সুবাস আর দুধের মোলায়েম ক্রিমি ভাব সব মিলিয়ে এই পানীয়ের স্বাদ একেবারে অন্যরকম। চটজলদি তৈরি করা যায় এই কফি। রইল সহজ রেসিপি- 

উপকরণ

ঠান্ডা দুধ – ১ কাপ

কফি পাউডার – ২ চা চামচ

ব্রাউন সুগার – ২ টেবিল চামচ

গরম জল – ২ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স – ২-৩ ফোঁটা

বরফের টুকরো – প্রয়োজনমতো

ফ্রেশ ক্রিম – ১-২ টেবিল চামচ

সামান্য ব্রাউন সুগার সিরাপ – সাজানোর জন্য

প্রণালী

প্রথমে একটি ছোট পাত্রে ব্রাউন সুগার ও সামান্য জল দিয়ে কম আঁচে গরম করুন। চিনি গলে ঘন সিরাপ তৈরি হলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার একটি কাপে কফি পাউডার ও গরম জল মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে নিন, যাতে কফির মধ্যে কোনও দলা না থাকে। চাইলে হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে হালকা ফেনাও তৈরি করতে পারেন। একটি লম্বা কাচের গ্লাসের ভিতরের দিকে ব্রাউন সুগার সিরাপ ছড়িয়ে দিন। এরপর গ্লাসের অর্ধেকটা বরফের টুকরো দিয়ে ভরে নিন। এবার ঠান্ডা দুধের সঙ্গে ফ্রেশ ক্রিম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে গ্লাসে ঢেলে দিন। তার উপর ধীরে ধীরে তৈরি করে রাখা কফির মিশ্রণ ঢালুন। সবশেষে উপর থেকে সামান্য ব্রাউন সুগার সিরাপ ছড়িয়ে দিন। চাইলে একটু ফেটানো ক্রিম দিয়েও সাজাতে পারেন। ব্যস, তৈরি ক্রিমি ব্রাউন সুগার আইসড কফি।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে