বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো কিংবা কালীপুজোয় বিগ বাজেটের থিমের ছড়াছড়ি থাকলেও কোজাগরী লক্ষ্মীপুজোয় থিমের ভাবনা এখনও বেশ বিরল। তবে এই বিরল উদ্যোগই গত ২১ বছর ধরে নিজের শিল্পসত্তার মাধ্যমে বাড়ির ছোট্ট ঘরে ফুটিয়ে তুলছেন পুরুলিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ কলোনির বাসিন্দা শিক্ষক শঙ্কর মুখোপাধ্যায়। প্রতিবারই তাঁর লক্ষ্মীপুজোয় থাকে নতুন ভাবনা, নতুন বার্তা। আর সেই শিল্পের পরতে পরতে জড়িয়ে থাকে সমাজকে নতুন করে দেখার আহ্বান।

বাড়ির এক কোণে ছোট্ট পরিসর। সেখানেই নিজের হাতে প্রতিমা গড়া থেকে মণ্ডপসজ্জা সবেতেই ব্যস্ত শঙ্করবাবু। বড় বাজেট কিংবা জাঁকজমক নয়, বরং শিল্পের মধ্য দিয়ে সমাজের কথা বলাই তাঁর মূল লক্ষ্য। গত ২১ বছর ধরে এই ভাবনাকেই সঙ্গী করে লক্ষ্মীপুজোকে অন্য মাত্রা দিয়েছেন তিনি। এ বার তাঁর পুজোর মূল ভাবনা ‘গ্রামবাংলার নারীশিক্ষা’। গ্রামবাংলার চেনা পরিবেশকে শিল্পের মাধ্যমে তুলে ধরে মেয়েদের পড়াশোনার গুরুত্ব বোঝাতে চেয়েছেন তিনি। সমাজে নারীশিক্ষার প্রসার যে শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের উন্নতির পথ প্রশস্ত করে, সেই বার্তাই ছড়িয়ে দিতে চান শঙ্করবাবু। তাঁর শিল্পসৃষ্টিতে তাই পুজোর আড়ম্বরের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সামাজিক দায়বদ্ধতা। এবারের ভাবনায় রয়েছে আরও একটি বিশেষ দিক। সংসার কিংবা সমাজের প্রকৃত সমৃদ্ধি শুধু নারী বা পুরুষের একার প্রচেষ্টায় সম্ভব নয়। দু’জনের সম্মিলিত প্রয়াসেই আসে পূর্ণতা। সেই ভাবনাকে সামনে রেখেই দেবী লক্ষ্মীর পাশাপাশি স্থান পেয়েছেন নারায়ণ। তাঁদের যুগল উপস্থিতির মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন শিল্পী।

আরও পড়ুনঃ সবজি অতিরিক্ত সেদ্ধ করে ফেলছেন? জেনে নিন ৭ সহজ টিপস

কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শঙ্করবাবু। নিজের হাতে গড়া শিল্পকর্মে এ বারও সমাজের সামনে নতুন প্রশ্ন ও ভাবনার দরজা খুলে দিতে চান তিনি। তাঁর কাছে লক্ষ্মীপুজো তাই নিছক ধর্মীয় আচার নয়, শিল্পের মাধ্যমে নারীশিক্ষা ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। বড় মণ্ডপের জৌলুস নয়, ছোট্ট ঘরের এই আয়োজনেই যেন ধরা পড়ে অন্য এক সমৃদ্ধির ছবি যেখানে দেবীর আরাধনার পাশাপাশি সম্মান জানানো হয় শিক্ষা, সমতা ও মানবিকতাকে।

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১