তুতো বোনের সঙ্গে প্রেমের জেরে যুবককে পিটিয়ে খুন, খবর শুনে আত্মহত্যা চেষ্টা তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের চাঞ্চল্যকর ঘটনা। তুতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এই সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সে তার তুতো বোন তথা বান্ধবীর বাড়িতে পৌঁছেছিল। মেয়েটির পরিবার তার বিয়ে ঠিক করেছিল। সেই কারণেই ছেলেটি তার বান্ধবীকে শেষবারের মতো দেখা করতে রাজি করিয়েছিল। কিন্তু মেয়েটির পরিবারের সদস্যরা যুবককে ধরে ফেলে বলে জানা গিয়েছে। ঘটনার পরে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে উত্তরপ্রদেশের বান্দা জেলার জসপুরার বাসিন্দা রবি শ্রীবাসকে হত্যা করা হয়। তার মৃত্যুর খবর পাওয়ার পর ১৮ বছর বয়সী তরুণী যার সঙ্গে যুবকের সম্পর্ক ছিল সে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। যুবতীর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবি বুধবার দুপুর নাগাদ যুবতীর গ্রামে পৌঁছেছিলেন তার সঙ্গে বিয়ের আগে শেষবার দেখা করতে। তরুণীর সঙ্গে রবি শ্রীবাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে লুকিয়ে দেখা করার সময় তরুণীর কাকা পিন্টু যখন রবিকে বাড়িতে দেখতে পান, তখন বাকযুদ্ধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাকযুদ্ধের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তরুণীর কাকা পিন্টু রবিকে ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর পিন্টু এবং পরিবারের অন্যান্য সদস্যরা রবিকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে আঘাত করে। এতেই যুবকের ম্রত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা গুরুতর আহত রবিকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা প্রথমে দাবি করেছিলেন যে ওই যুবক সালফাস ট্যাবলেট খেয়েছিলেন। এমনকি পরিবারের সদস্যরা বিষের একটি খালি পাত্রও প্রমাণ হিসেবে তৈরি রেখেছিলেন। তবে আঘাতের ধরণ সন্দেহজনক হওয়ায় চিকিৎসকরা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

রবির বাবা উমা শঙ্কর ওরফে কালী দীন পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হামিরপুরের এসপি দীক্ষা শর্মা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং অশান্তি এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকর্তা জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রবিকে ঘরের ভেতরে খুন করা হয়েছে। মহিলার অবস্থা এখনও আসঙ্কাজনক।” পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ পরেই, রবির মৃত্যুর খবর শুনে তরুণী নিজের গলা কেটে ফেলেন বলে জানা গিয়েছে। মহিলাকে মৌদহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা