ইউনূসকে ফের ধাক্কা দিল্লির, বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতোর পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের পাকিস্তান বান্ধব মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে জোর ধাক্কা দিল মোদি সরকার। বাংলাদেশ থেকে বুনন শাড়ি, পাট ও সুতোজাত  পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৭ জুন) বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজিএফটি) তরফে নতুন এক বিজ্ঞপ্তিতে জানাও হয়েছে, এখন থেকে এই সব পণ্য ভারত-বাংলাদেশ সীমান্তের কোনও স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এমনকি কলকাতা বন্দর হয়েও আনানো যাবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। আর ডিজিএফটির ওই সিদ্ধান্তে কার্যত মাথায় হাত পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের। তাঁদের আশঙ্কা, এখন থেকে আর ওই সব পণ্য কোনও ভারতীয় সংস্থা আমদানি করবে না। কেননা, মহারাষ্ট্রের সমুদ্র বন্দর দিয়ে আমদানি করতে হলে খরচ বেড়ে যাবে এবং পণ্যের যে দাম পড়বে তা কেনার মতো ক্রেতা মিলবে না।

 গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নির্যাতন যজ্ঞ। শুধু তাই নয়, ভারতকে কোণঠাসা করতে পাকিস্তান ও চিনের মতো দিল্লির দুই প্রধান শত্রুর সঙ্গে হাত ধরাধর করে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বেজিং ও ইসলামাবাদের সঙ্গে মিলে ত্রিপক্ষীয় জোট গঠনের উদ্যোগও নিয়েছে। এমনকি চলতি মাসের প্রথম দিকে লন্ডনে গিয়ে শিষ্টাচার ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি কলুষিত করার মতো জঘন্য ষড়যন্ত্রও চালিয়েছিলন মোল্লা ইউনূস। সম্প্রতি ঢাকার খিলক্ষেতে হিন্দুদের দুর্গামন্দির বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়েও দিয়েছে বাংলাদেশ রেল মন্ত্রক। ওই ঘটনা ভাল চোখে দেখেনি দিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল ওই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই ক্ষোভ উগরে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশ থেকে বোনা কাপড়-সহ পাটজাত পণ্যের আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হল।

গত মে মাসে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশি তৈরি পোশাকজাত পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানি করা যাবে। বাংলাদেশ প্রতি বছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করে। ওই ব্যবসা ব্যাপক ধাক্কা খেয়েছিল।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী