এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণের মধ্যেই এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে পথে নামছে ইন্ডিয়া জোট। আজ, মঙ্গলবার দুপুরেই জাতীয় নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। সেই ইস্যুতেই এদিন সকাল থেকে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশন দফতরের চারপাশে। ভোটার তালিকায় সংশোধনে চূড়ান্ত অনিয়মের অভিযোগে বিভিন্ন সংগঠন ও বিরোধী দল রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা ও মেট্রো স্টেশন চত্বরে।

এদিন রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা একযোগ মিছিল করে অবস্থান বিক্ষোভ করবেন জাতীয় নির্বাচন কমিশনের দফতরের বাইরে। সঙ্গে বিরোধী দলের নেতারা এদিনই এসআইআর ইস্যুতে দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। এতে নির্বাচন কমিশনের সদর দফতরের আশপাশের এলাকায় যান চলাচলের উপর বিধিনিষেধ ও পথ পরিবর্তনের বিষয়ে যাত্রীদের সতর্ক করা হয়েছে। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারনের দাবিতে সরব বিরোধীরা। সেই কারণেই আজ থেকেই লাগাতার আন্দোলন চালাবে ইন্ডিয়া। গত ৩০ সেপ্টেম্বরের বৈঠকে তেমনই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর এদিনের মিছিলে রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত থাকবেন সপা প্রধান অখিলেশ যাদব, মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, উদ্ধব ঠাকরে, সুপ্রিয়া শুলে, আপ সাংসদ সঞ্জয় সিংহ সহ আপও অনেকে।

আরও পডুন: কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

সেই কথা মাথাতে রেখেই নির্বাচন কমিশনের কার্যালয় ও অন্যান্য স্পর্শকাতর এলাকার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ ও যে কোনও অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য