এই মুহূর্তে

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে ‘‌ইন্ডিয়া’‌ জোট, চাপ কি বাড়ল?‌

নিজস্ব প্রতিনিধি:‌ এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে প্রস্তুতি নিচ্ছে ‘‌ইন্ডিয়া’‌ জোট। বঙ্গে বিধানসভা নির্বাচনের মরশুমে বারবার সংঘাতে জড়িয়ে পড়েছেন জ্ঞানেশ কুমার। আর তার জেরেই ইমপিচমেন্ট প্রস্তাব জমা পড়েছিল সংসদে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। আর তার মধ্যেই আজ, বুধবার তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করেন জ্ঞানেশ কুমার বলে অভিযোগ রাজ্যসভার দলনেতা ডেরেক ও’‌ব্রায়েন। আবার কোচবিহারের জেনারেল অবজার্ভারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জ্ঞানেশ কুমার। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধী ‘‌ইন্ডিয়া’‌ জোট।

এদিকে এসআইআর করতে গিয়ে ব্যাপক হারে বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। আর তার জেরে এখনও বৈধ ভোটাররা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই ঘটনা নিয়ে প্রত্যেক নির্বাচনী জনসভা থেকে সুর সপ্তমে তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম স্তম্ভ—নির্বাচন কমিশন। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর দেশের বিরোধীদের ক্ষোভ আছড়ে পড়েছে। এবার জাতীয় রাজনীতির অলিন্দ ছাড়িয়ে আদালতের আঙিনায় পৌঁছল বিরোধী ‘‌ইন্ডিয়া’ জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব সংসদে খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে আজ, বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক দেয় ‘ইন্ডিয়া’ জোট।

অন্যদিকে নির্বাচন কমিশনের শীর্ষ পদের নিরপেক্ষতা নিয়ে এই নজিরবিহীন টানাপোড়েন শুরু হয়েছে। আর তাতেই রাজনৈতিক আবহকে তপ্ত হয়েছে। ৬ এপ্রিল লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ১৯৩ জন বিরোধী সাংসদের স্বাক্ষর–সহ ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করে দেন। তাঁদের যুক্তি, প্রস্তাবের পিছনে উদ্দেশ্যপ্রণোদিত অসদাচরণের অভাব রয়েছে। যদিও এই কথা মানতে নারাজ ইন্ডিয়া জোটের নেতারা। তাই এবার দেশের শীর্ষ আদালতের দুয়ারে কড়া নাড়তে চলেছেন তাঁরা।

এছাড়া এই ঘটনার প্রতিবাদে আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেসের জয়রাম রমেশ–সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতারা ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কোনও আলোচনার সুযোগ না দিয়েই প্রস্তাব বাতিল করা আসলে ‘অসাংবিধানিক’ এবং ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’। সংসদের পথ রুদ্ধ হওয়ায় বিরোধীরা এখন সুপ্রিম কোর্টে বিচারবিভাগীয় পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর ‘ভোট চুরির’ বিরুদ্ধে এবং অবাধ নির্বাচনের দাবি আদায়ের জন্যই এমন সংগ্রাম বলে দাবি ইন্ডিয়া জোটের নেতাদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভগবানগোলায় বাদ পরল কয়েকশো ভোটারের নাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা

দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের

‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান’, জ্ঞানেশের কমিশনকে নিশানা অখিলেশের

আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ