আগে সমাধান তারপর সফর! চিনের বিদেশমন্ত্রীর আমন্ত্রণ ফেরালেন দোভাল

বৃহস্পতিবার সন্ধ্যাতেই ভারতে এসে পৌঁছেছেন চিনের বিদেশমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশ্মীর বিতর্কের মধ্যেই ভারত সফর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই আইয়ের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই পাকিস্তানের একটি অনুষ্ঠানে করা চিনের বিদেশমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে উঠেছিল বিতর্কের ঝড়। কাশ্মীর প্রসঙ্গে বেলাগাম মন্তব্য করায় চিনের বিদেশমন্ত্রীকে কড়া জবাবও দিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। আর সেই বিতর্কের আবহেই ভারতে পা রাখলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই আই। লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পড়ে এই  প্রথম চিনের কোনও শীর্ষ স্থানীয় মন্ত্রী ভারত সফরে এলেন। অন্যদিকে জানা যাচ্ছে, ওয়াং ই আই ভারতে আসার পরেই শুক্রবার সকাল ১০ টার দিকে তাঁর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

বৃহস্পতিবার সন্ধ্যাতেই ভারতে এসে পৌঁছেছেন চিনের বিদেশমন্ত্রী। এদিন রাতেই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর শুক্রবার সকাল ১০টা নাগাদ অজিত দোভালের অফিসে এসে উপস্থিত হন ওয়াং ই আই এবং তাঁর দলের সদস্যরা। সূত্রের খবর, এই বৈঠকে লাদাখ সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। আলোচিত কিছু মূল বিষয়গুলির মধ্যে রয়েছে লাদাখের অবশিষ্ট অঞ্চলগুলিকে দ্রুত এবং সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেগুলি দ্রুত অপসারণ করা। এছাড়াও এই বৈঠকে দোভাল এবং ওয়াং ই দুই দেশের মধ্যেকার সীমান্তের সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন বলেও খবর। পাশাপাশি এই দুই দেশের প্রতিনিধি এই বিষয়েও সম্মতি জানিয়েছেন যে, বর্তমানে সীমান্তে যে সমস্যা দেখা দিয়েছে সেটা কোনও দেশি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৈরি করেনি। আর তাই এই সমস্যার দ্রুত মিমাংসা করে শান্তি ও প্রশান্তি পুনরুদ্ধার করে দুই দেশের মধ্যে সম্পর্কের অগ্রগতির জন্য সক্ষম পরিবেশ তৈরি করতে হবে।

পাশাপাশি জানা যাচ্ছে চিনের বিদেশমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে চিনে আসার আমন্ত্রণও জানিয়েছে। উত্তরে দোভাল জানিয়েছেন, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেকার সংঘাত মিটলে তবেই অজিত দোভাল চিনের বিদেশমন্ত্রীর ডাকে সাড়া দেবেন এবং চিন সফরে যাবেন। 

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের