হাসিনা ফিরতেই মোদি সরকারের প্রত্যাঘাত, চাল রফতানির উপরে ২০ শতাংশ কর

বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আগামিকাল শুক্রবার থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনা (Sk Hasina) দেশে ফিরে যেতেই বড়সড় সিদ্ধান্ত নিল মোদি সরকার (Modi Government)। বাংলাদেশে রফতানির উপরে রাশ টানতে বাসমতি (Basmati) ও আতপ বাদে অন্যান্য চালের উপরে ২০ শতাংশ রফতানি কর (Export Duty) চালু করল অর্থমন্ত্রক (Finance Ministry)। বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আগামিকাল শুক্রবার থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে। মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে চাল রফতানি কার্যত বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা রফতানিকারকদের (Exporters)। অর্থ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘দেশে যাতে চালের দাম বেলাগাম হয়ে না পড়ে তার জন্যই রফতানি কর ধার্য করা হয়েছে।’

গত কয়েকদিন ধরেই দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। মূলত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক সহ একাধিক রাজ্য থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ চাল রফতানি করা হচ্ছে। মিনিকিট, রত্না, বাসুরি, বাসকাঠি সহ বিভিন্ন ধরনের চালের দাম কিলো প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। শুধু তাই নয়, পুজোর মরসুমে চালের দাম আরও বাড়বে বলে জানিয়ে দিয়েছেন চাল ব্যবসায়ীরা। উল্টে গত শুক্রবারই বাংলাদেশ সরকার চাল আমদানিতে উ‍ৎসাহ জোগাতে আমদানি কর ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। ফলে সে দেশের আমদানিকারকরা ভারত থেকে প্রচুর পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

যেভাবে বিদেশে রফতানি বেড়েছে তাতে দেশে চালের আকাল দেখা দিতে পারে বলে মনে করছিলেন খাদ্য মন্ত্রকের (Food Ministry) শীর্ষ আধিকারিকরা। যাতে দেশে গণবন্টন ব্যবস্থা (Public Distribution System) ভেঙে না পড়ে এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কর্মসূচি (PMGKAY) নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়, তার জন্য চালের রফতানির উপরে কর আরোপের সুপারিশ করেছিল খাদ্য মন্ত্রক। সূত্রের খবর, সেই সুপারিশ মেনেই চালের রফতানির উপরে কর চালুর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির