কাঠমান্ডু বিমানবন্দরে আটকে ৪০০-র বেশি ভারতীয়, দেশে ফেরাতে বিমান পাঠাচ্ছে দিল্লি

কাঠমান্ডু বিমানবন্দরেই আটকে আছেন ৪০০-র বেশি ভারতীয়। তাঁদের ফেরাতে নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে উত্তাল নেপাল। ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রীরও অবস্থা খারাপ। বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেছে GENZ নেতৃত্বাধীন সহিংস আন্দোলনকারীরা। বিদেশমন্ত্রীও চরম মারধর খাওয়ার পর নিখোঁজ। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রীতিমতো রণভূমিতে পরিণত হয়েছে নেপাল। পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। দেশজুড়ে চলা এই বিক্ষোভ সামলাতে দেশের সেনা বাহিনী কারফিউ জারি করেছে বুধবার ভোর থেকে। যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকবে। এদিকে নেপালে এমন অশান্ত পরিবেশ থাকার কারণে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে পড়েছেন প্রায় ৪০০-রও বেশি ভারতীয়। তাদের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রের খবর, কাঠমান্ডু বিমানবন্দরেই আটকে আছেন ৪০০-র বেশি ভারতীয়। তাঁদের ফেরাতে নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ। অনেক বিমান বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্যে নেপাল সেনার সঙ্গে কথা বলছে দিল্লি। সম্ভবত ভারতীয় বায়ুসেনার পাঠানো বিমানে দেশে ফিরতে পারেন নেপালে আটকে থাকা ভারতীয়রা। ইতিমধ্যেই কাঠমান্ডুতে থাকা ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপদে যাতে সকলকে দেশে ফেরানো যায়, তা নিয়ে আলোচনা চলছে। অশান্তির আবহে নেপাল নিয়ে ইতিমধ্যে দু’টি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারত থেকে জানানো হয়েছে হয়েছে, ভারত পড়শি রাষ্ট্রের পরিস্থিতি নজরে রাখছে। বিদেশ মন্ত্রক কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে। অসুবিধায় পড়লে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “নেপালের হিংসা হৃদয়বিদারক। অনেক তরুণ প্রাণ হারিয়েছে, তা শুনে আমি মর্মাহত। নেপালে স্থিতিশীলতা, শান্তি বজায় রাখা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।” গত সোমবার থেকে শুরু হওয়া সরকার বিরোধী এই হিংসাত্মক আন্দোলনে এখনও পর্যন্ত পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ২০ জন। হুড়োহুড়ি, ধস্তাধস্তি, পুলিশের গুলি, লাঠিচার্জে আহতের সংখ্যাও ৫০০ ছাড়িয়েছে। বর্তমানে ২৫০ জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে আন্দোলন চলাকালীন নেপালের অন্য মন্ত্রী, প্রাক্তন ও বর্তমান নেতৃত্বের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। জ্বলন্ত বাড়িতে আটকে পুড়ে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীর। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে যাওয়ায় নেপালের সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে কারফিউ জারি করেছে। আসলে সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার পরেও প্রতিবাদে নামেন ছাত্র-যুবরা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট