করোনার সাব-ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বাড়ছে  করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাস। ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ সাব-ভ্যারিয়েন্ট জেএন.১-এর মোট ২,০৮৩ জন আক্রান্ত হয়েছেন । INSACOG দেওয়া তথ্য অনুসারে দেশে মোট ১৮ টি রাজ্যে করোনার নয়া ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়েছে।

তবে স্বস্তির বিষয় এই সাব-ভ্যারিয়েন্টের কারণে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি । দ্রুত বাড়তে থাকা জেএন.১ ভাইরাসের সংক্রমণ বিবেচনায় ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের জেএন.১ সাব-ভ্যারিয়েন্টকে এর আগে বিএ.২.৮৬ সাব-লিনিয়েজের অংশ হিসেবে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট  চিহ্নিত করা হয়েছে।

 দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং জেএন.১ সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে বলেছে। তবে স্বস্তির বিষয় করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও। তবে দ্রুত বাড়তে থাকা জেএন.১ ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ (ভিওআই) হিসেবে উল্লেখ করেছেন।  বর্তমানে দেশ জুড়ে  জারি হয়েছে করোনার সতর্কতা। তবে এই নয়া ভ্যারিয়েন্ট  নিয়ে কোন আতঙ্ক নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!