চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু আবারও আড়াইশোর গণ্ডিতে

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে যখন চলছে ভোট উৎসব, বৃহস্পতিবার দেশের ৫টি একসঙ্গে প্রকাশিত হল বিধানসভা নির্বাচনের ফলাফল, ঠিক তখনই আবারও কিছুটা অবনতি হল দেশের করোনার দৈনিক সংক্রমণে। দেশজুড়ে ফের কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুও। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে গোটা দেশে নতুন করে করনা আক্রান্ত হয়েছেন মোট ৪১৯৪ জন।

অন্যদিকে এদিন একধাক্কায় ফের কিছুটা বেড়েছে মৃত্যু। কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে, গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন মোট ২৫৫ জন। ধীরে ধীরে ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে কেরলের করোনা পরিস্থিতি। দেশের মোট মৃতের সংখ্যার মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ২২৭ জন। অন্যদিকে মহারাষ্ট্রে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের, কর্ণাটকে ৭ জনের। আমাদের রাজ্য বাংলাতেই গত একদিনে দুজন করোনার বলি হয়েছেন, এমনটাই জানাচ্ছে কেন্দ্রের করোনা রিপোর্ট।

পাশাপাশি শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানাচ্ছে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২০৮ জন। আরও কিছুটা কমেছে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা। কেন্দ্রের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৪২ হাজার ২১২তে। এর মধ্যে গিওত একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ২২৬৯।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ