‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পথে আমেরিকা। মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস করার পরই বাড়ছে ভারতের উপর সম্ভাব্য বাণিজ্যিক চাপ নিয়ে চর্চা। বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা দিতে পারে। ভারতও সেই তালিকার আওতায় পড়তে পারে। এবার মার্কিন কংগ্রেসের এই আইন পাসের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট ভাবে উল্লেখ করে ভারত বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার বলে দেওয়া হয়েছে সাফ বার্তা।  

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে যে, মার্কিন কংগ্রেসে ‘স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ পাস হওয়ার বিষয়টি নয়াদিল্লির নজরে রয়েছে। মার্কিন  হাউসে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়েছে। এখন সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছ,  ‘পূর্বেও একাধিকবার যেমন বলা হয়েছে, ভারত তার ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বৈচিত্র্যময় উৎস এবং পরিবর্তনশীল বাজার গতিপ্রকৃতির ওপর ভিত্তি করে এটি অব্যাহত থাকবে।’  

আরও পড়ুন: বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

উল্লেখ্য, বিলটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে। ফলে ভারতের রুশ তেল আমদানি এবং আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দুই ক্ষেত্রেই নতুন প্রভাব পড়তে পারে। তবে বিল পাস হওয়া মানেই ভারতের উপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে এমনটা নাও হতে পারে। শুল্ক আরোপের  সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে হাতে থাকবে। 

 

 

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও