পোল্যান্ড, রোমানিয়া অবধি সড়কপথে, সেখান থেকে উদ্ধার করা হবে ভারতীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়ার আকস্মিক আক্রমণে সমগ্র ইউক্রেন যখন রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে তখন এই ভয়ানক পরিস্থিতিতে ওই দেশে আটকে পড়েছেন অন্ততপক্ষে ২০ হাজার ভারতীয়। এই মুহূর্তে বন্ধ রয়েছে ইউক্রেনের আকাশপথ। তাই ইউক্রেন থেকে উদ্ধার করার জন্য বিমান পাঠিয়েও মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া বিমান। এমতাবস্থায় মৃত্যুপুরী ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করাই হয়ে দাঁড়িয়েছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু জানা যাচ্ছে শেষমেষ ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করার রাস্তা খুঁজে বের করেছে ভারত সরকার। ইতিমধ্যেই আটক ভারতীয়দের পোল্যান্ড এবং রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সেখান থকে তাঁদের আকাশপথে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে খবর। 

জানা যাচ্ছে ইতিমধ্যেই ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস ওই দেশে আটকে পড়া দেশবাসীদের সড়কপথে পোল্যান্ড পাঠানোর ব্যবস্থা করছেন। উল্লেখ্য ইউক্রেন থেকে সড়কপথে পোল্যান্ড যেতে ৮-১২ ঘণ্টা সময় লাগবে। যে গাড়িতে করে তাঁদের পোল্যান্ড এবং রোমানিয়ায় নিয়ে যাওয়া হবে সেগুলিতে ভারতের পতাকা লাগিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। 

এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘নিরাপদ রুটগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কপথে, আপনি যদি কিইভ থেকে যান, আপনি ৯ ঘণ্টার মধ্যে পোল্যান্ডে এবং প্রায় ১২ ঘণ্টার মধ্যে রোমানিয়ায় পৌঁছাতে পারবেন। রাস্তাটি ইতিমধ্যেই ম্যাপ করা হয়েছে।’ পাশাপাশি যান যাচ্ছে, ইউক্রেন, হাঙ্গেরি এবং পোল্যান্ডের ভারতীয় দূতাবাস ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলির মধ্যে প্রয়োজনের সময় কীভাবে বোমার হাত থেকে বাঁচার আশ্রয় খুঁজে নিতে হবে  সেই সমস্ত তথ্যও রয়েছে। েরএর পাশাপাশি ভারতীয় দূতাবাস তাঁদের নাগরিকদের ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে বলে খবর। 

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল