অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের কলমের খোঁচায় বেকায়দায় মোদি

চিনও লজ্জা দিচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে বেকায়দায় মোদি সরকার। সৌজন্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফলো। ‘ওয়র্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’-এর রিপোর্টের মুখবন্ধে তিনি এবং এস্থার ডুফলো লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে সেই দেশের তালিকার মধ্যে রয়েছে ভারত। রিপোর্টের মূল কথা, ধনীরা আরও ধনী, আর গরিব মানুষ হয়েছে আরও গরিব। পাশাপাশি ভারতে লিঙ্গ বৈষম্য চরমে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কী বলছে রিপোর্ট?

রিপোর্ট দিয়েছে ওয়াল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব, যা তৈরি হয়েছে বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদের যৌথ প্রচেষ্টায়। রিপোর্টের মুখবন্ধ লিখেছেন দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফলো। রিপোর্টে বলা হয়েছে, মোদির ভারত চরম অসাম্যের দেশ। দেশের নীচু তলার মানুষের হাতে সম্পদ বলতে কিছুই নেই। রিপোর্ট অনুসারে, এক শতাংশ মানুষের হাতে রয়েছে দেশের মোট সম্পদের ২২ শতাংশ। দেশের দশ শতাংশ মানুষের হাতে রয়েছে মোট সম্পদের অর্ধেকের বেশি, ৫৭ শতাংশ। বলা হয়েছে উদারীকরণ এবং আর্থিক সংস্কারে সব থেকে বেশি উপকৃত হয়েছেন ভারতের উচ্চবিত্ত সম্প্রদায়।

মোদির-ভারতে লিঙ্গ বৈষম্য যে চরমে সেটাও রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, দেশের মোট আয়ে মহিলা শ্রমিকদের ভাগ মাত্র ১৮ শতাংশ। এশিয়ার মোট আয়ের সঙ্গে মহিলা শ্রমিকদের আয়ের আনুপাতিক হিসেবেও কম। দেখা গিয়েছে, এই ক্ষেত্রে চিন ভারতকে ছাপিয়ে গিয়েছে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ