চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দেশে ফের বাড়ল মৃত্যু, একদিনে মৃত ১৪৯

নিজস্ব প্রতিনিধিঃ আজ দোলযাত্রা তথা হোলি। দোল পূর্ণিমার পুণ্যলগ্নে রঙের উৎসবে গা ভাসিয়ে যখন দেশজুড়ে মানানো হচ্ছে হোলি ঠিক তখনই বাংলায় পালিত হচ্ছে দোলযাত্রা। উৎসবের এই মরসুমে যখন আনন্দের জোয়ার বইছে দেশজুড়ে, ঠিক তখনই উদ্বেগের কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত একদিনে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও এক ধাক্কায় ফের বেড়ে দৈনিক মৃতের সংখ্যা ফের দেড়শো ছুঁইছুঁই। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২৮ জন। আগের দিনের থেকে অল্প হলেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে এদিন ফের এক ধাক্কায় বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার বলি হয়েছেন ১৪৯ জন। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ১৩০ জনের।  

অন্যদিকে এদিন করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন ৩৯৯৭ জন। একদিনে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬১৮ জন বেড়ে এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৮১। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ