চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামান্য বাড়ল সংক্রমণ, মৃত্যু বাড়লেও এখনও একশোর নীচে

নিজস্ব প্রতিনিধিঃ বিগত কয়েকদিন ধরেই দেশের করোনা পরিস্থিতির উন্নতি কার্যত চোখে পড়ার মতো। প্রায় প্রতিদিনই করোনার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমে একের পর এক রেকর্ড গড়েছে। অন্যদিকে একইভাবে নজিরবিহীনভাবে কমেছে মৃতের সংখ্যাও। তবে মঙ্গল সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানাচ্ছে, গত একদিনে দেশে সামান্য বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল অর্থাৎ সোমবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫০৩। মঙ্গলবার সেটাই বেড়ে হয়েছে ২৫৬৮। 

অন্যদিকে এদিন দৈনিক আক্রান্তের মতো বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৯৭ জন। সোমবার এই সংখ্যাটাই কমে হয়েছিল মাত্র ২৭। দক্ষিণের রাজ্য কেরলে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। তার জেরেই আবার পরিবর্তন এসেছে করোনা গ্রাফে।  জানা যাচ্ছে কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। অন্যদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর মতো দেশের একাধিক রাজ্য যেখানে গতকাল মৃত্যুহীন ছিল সেই সব রাজ্যেও গত একদিনে ফের মৃত্যু ফিরেছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে কর্ণাটকে এদিন মৃত্যু হয়েছে একসঙ্গে ৪ জনের। ওড়িশাতেও এদিন করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। 

অন্যদিকে এদিনের করোনা বুলেটিন অনুযায়ী দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৭২২ জন।এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস দাঁড়িয়ে রয়েছে ৩৩ হাজার ৯১৭ তে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে এই অ্যাকটিভ কেস বেড়েছে ২২৫১ জন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ