লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, জনমানসে ফিরছে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বেশ কয়েক মাসের বিরতি দিয়ে ফের ফিরেছে কোভিড। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় স্বমহিমায় ধরা দিয়েছে করোনা ভাইরাস। দিল্লি, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

ভারতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। গত রবিবারের মধ্যে ৭৫২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এর ফলে দেশের মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে।

এবারের কোভিড ভ্যারিয়েন্টে শোনা যাচ্ছে দুটি নাম। শনাক্ত করা হয়েছে NB.1.8.1 এবং LF.7 নামে দুটি ভ্যারিয়েন্টকে। এই দুটি নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশে আচমকা করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে ওমিক্রনের উপ ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7-কেই দায়ী করা হচ্ছে।

দেশের মধ্যে কেরলে সক্রিয় কোভিড কেসের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে দেশের মোট সংক্রমণের ৪০ শতাংশেরও বেশি কেস রয়েছে। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২১০টি কোভিড কেস, দিল্লিতে ১০৪টি কেস পাওয়া গিয়েছে।

১৯ মে থেকে ভারতে কোভিডে মৃত্যু হয়েছে ছয়জনের। এদের মধ্যে মহারাষ্ট্রে তিনজন, কেরলে দুইজন এবং কর্ণাটকে একজন।

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর রাজনারসিমা কর্মকর্তাদের কোভিড ১৯ বৃদ্ধি পেতেই প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার আহ্বান জানিয়েছেন। সরকারি তথ্য অনুসারে, তেলঙ্গানায় সম্প্রতি একটি কোভিড অ্যাক্টিভের খবর পাওয়া গিয়েছে।

দেশের সমস্ত হাসপাতালগুলিকে বেড, অক্সিজেন সিলিন্ডার, কোভিড টেস্ট কিট, পিপিই কিট এবং ভ্যাকসিন রাখার নির্দেশ দিয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং কিছুদিন আগে জনতাকে অযথা উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছেন, “আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কোভিডের সর্বশেষ রূপটি একেবারে সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো।”

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা