সুখবর! ২০১ দিন পরে ২০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ

কেন্দ্রের তরফ থেকে এদিন সকালে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮৭৯৫ জন। ২০১ দিন পরে সংক্রমনের গ্রাফ কুড়ি হাজারের নিচে নামল। এই খবরে চরম স্বস্তিতে দেশের চিকিৎসক মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সকালেই সুখবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে এদিন সকালে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১৮৭৯৫ জন। ২০১ দিন পরে সংক্রমনের গ্রাফ কুড়ি হাজারের নিচে নামল। এই খবরে চরম স্বস্তিতে দেশের চিকিৎসক মহল।

অন্যদিকে সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমেছে মৃতের সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। সোমবার এই সংখ্যাটাই ছিল ২৭৬। অর্থাৎ এক ধাক্কায় মৃতের সংখ্যা প্রায় একশো কমে গিয়েছে। তবে আগের দিনের থেকে সামান্য কমেছে সুস্থতার হার। হিসাব বলছে একদিনে সুস্থ হয়ে উঠেছে ২৬,০৩০ জন। আগের দিন এই সংখ্যাটি ছিল ২৯,৬২১ জন।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে ভারতে।  রাজধানী দিল্লিসহ দেশের একাধিক রাজ্যই আজ মৃত্যুশূন্য। তবে দক্ষিণের কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে এখনও আক্রান্তের হার বেশী রয়েছে। কিন্তু তারপরেও দেশের করোনা পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে তা কার্যত স্পষ্ট। কয়েকজন বিশেষজ্ঞের অনুমান, ভারতে ইতিমধ্যেই এন্ডেমিক শুরু হয়েছে। অর্থাৎ করোনা মহামারির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের দেশ। আর কয়েকমাস দেশের মানুষ যদি এইভাবেই সতর্কতা অবলম্বন করে তাহলেই করোনার হাত তেহকে পুরোপুরি মুক্তি পাবে ভারত।

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

পানাগড়ে দুর্ঘটনার কবলে বিহারের জামুই থেকে কলকাতাগামী বাস, মৃত ১

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে