চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২২ মাসে সর্বনিম্ন সংক্রমণ, দেশে একদিনে করোনা আক্রান্ত ৩১১৬

নিজস্ব প্রতিনিধিঃ দেশে করোনার দৈনিক সংক্রমণে বড়সড় স্বস্তি।  রবিবার গত ২২ মাসের সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড গড়ল দেশ। এদিনে সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানাচ্ছে, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩১১৬ জন। দেশে এত কম সংক্রমণ শেষবার দেখা গিয়েছিল ২০২০ সালের মে মাসে। তারপর থেকে দেশের মোট সংক্রমণ কখনই তিন হাজারের গণ্ডিতে প্রবেশ করেনি। 

অন্যদিকে এদিন উল্লেখযোগ্য হারে কমেছে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন মাত্র ৪৭ জন। চলতি বছরের তো বটেই গত বছরেও এত কম দৈনিক মৃত্যুর হার দেশ কখনও দেখেনি। দক্ষিণের রাজ্য কেরলে করোনা পরিস্থিতির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এসেছে। তার দেশের দৈনিক সংক্রমণ এবং দৈনিক মৃত্যুর সংখ্যা এমন উল্লেখযোগ্য হারে কমেছে। কেন্দ্রের হিসাব বলছে, গত একদিনে কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন। অন্যদিকে এই রাজ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। কেরল বাদে বাকি সব রাজ্যেই দৈনিক মৃতের সংখ্যা ১,২। এর মধ্যে একমাত্র মিজোরামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

পাশাপাশি শুক্র সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানাচ্ছে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৫৯ জন। আরও কিছুটা কমেছে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা। কেন্দ্রের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৩৮ হাজার ৬৯তে। এর মধ্যে গত একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ২৪৯০।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ