চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননে মানবিক সাহায্য পাঠাল মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইজরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে লেবানন। ইতিমধ্যেই বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার লেবাননবাসী। উপরন্তু খাদ্য আর ওষুধের ভাঁড়ারে টান পড়ার কারণে অবর্ণনীয় যন্ত্রণা নিয়ে জীবনযাপন করতে হচ্ছে তাঁদের। এবার অসহায় লেবাননবাসীর পাশে দাঁড়াল দিল্লি। আজ শুক্রবারই (১৮ অক্টোবর) কেন্দ্রের তরফে মানবিক সাহায্য হিসাবে বেইরুতে ৩৩  টন ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১১ টন ত্রাণ সামগ্রী নিয়ে উড়ে গিয়েছে একটি বিমান।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল লেবাননে পাঠানো ত্রাণ সামগ্রীর ছবি পোস্ট কররে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘লেবাননে মানবিক সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৩৩ টন চিকি‍ৎসা সামগ্রী ও সরঞ্জাম পাঠানো হবে। ইতিমধ্যে ১১ টন চিকি‍ৎসা সামগ্রী পাঠানো হয়েছে। তার মধ্যে যেমন হৃদরোগের চিকি‍ৎসা সংক্রান্ত সরঞ্জাম রয়েছে, তেমনই রয়েছে নানা ওষুধ।’

উল্লেখ্য, প্যালেস্টানিয় সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল লেবাননের সংগঠন হিজবুল্লাহ। বেশ কয়েকবার ইজরায়েলের উপরে হামলাও চালিয়েছিল। জবাব দিতে গত কয়েকদিন ধরে লেবাননে পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইতিমধ্যে হিজবুল্লাহের প্রধান হাসান নাসরুল্লাহকে খতম করেছে ইজরায়েলি সেনা। গতকাল অতর্কিতে হামলা চালিয়ে আরও ৪৫ জন লেবানিজকে মেরেছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ