ইউনূসকে রামধাক্কা মোদির, বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাতিল করল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এই সুবিধা থাকার ফলে এতদিন বাংলাদেশি রফতানি পণ্যগুলিকে ইন্ডিয়ান ল্যান্ড কাস্টমস স্টেশন(এলসিএস), বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে অন্য দেশে পরিবহনের অনুমতি দেওয়া হত।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস কৌশলগতভাবে উত্তর-পূর্ব ভারতে চিনা অর্থনীতির সম্প্রসারণের পক্ষে বক্তব্য রাখার কিছুদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হল। চিনের সঙ্গে বক্তব্যে ইউনূস উত্তর পূর্ব ভারতকে ‘ল্যান্ডলকড’ বলে অভিহিত করেছিলেন।

বুধবার বিদেশ মন্ত্রক এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করে বলেছে, “বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্প্রসারণের ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলিতে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হচ্ছিল। অযৌক্তিক দেরী এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রফতানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে থাকা পণ্যের সংখ্যা বাড়িয়ে দিচ্ছিল।”

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ৮ এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। স্পষ্ট করে সেই সঙ্গে এও বলা হয়েছে যে এই পদক্ষেপ “ভারতীয় ভূখণ্ড দিয়ে চলাচলকারী নেপাল বা ভুটানে বাংলাদেশি রফতানি”-র উপর কোনও প্রভাব ফেলবে না। মঙ্গলবার কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) কর্তৃক জারি করা একটি সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সুবিধা প্রত্যাহারের ফলে ভারতের বেশ কয়েকটি রফতানি খাত উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বস্ত্র, পাদুকা এবং রত্ন অলংকার। এই সব শিল্পে বাংলাদেশ একটি ভারতের শক্তিশালী প্রতিযোগী।

সম্প্রতি চিনে চার দিনের সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশকে এই অঞ্চলের মূল সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছেন।  দক্ষিণ এশিয়ায় ঢাকাকে “সমুদ্রের একমাত্র অভিভাবক” হিসেবে চিহ্নিত করে বেজিংকে বাংলাদেশে তার অর্থনৈতিক অবস্থান আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা