জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক এবার ভারতে

বৈঠক ২৯ অক্টোবর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) বৈঠক এবার ভারতে (India)। বৈঠক ২৯ অক্টোবর। দিল্লিতে অনুষ্ঠেয় নিরাপত্তা পরিষদের এটি বিশেষ বৈঠক। নিরাপত্তা পরিষদের সন্ত্রাস-দমন কমিটির (United Nations Security Council) বৈঠকের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় আয়োজনের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্যদেশগুলি হল আলবানিয়া, ব্রাজিল, কলম্বো, ঘানা, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নরওয়ে। আয়োজক দেশ ভারতও নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য। স্থায়ী সদস্যদেশগুলি হল চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসদমন (United Nations Security Council) শাখার ওয়েবসাইটে এই বৈঠকের খবর দিতে গিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কম-বেশি সব দেশই সন্ত্রাসবাদের শিকার। নিরাপত্তা পরিষদ মনে করছে, বিশ্বে সন্ত্রাসবাদ (terrorism) নিরসনে প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে। এবার কমিটির বৈঠক বসবে ভারতের, আগামী ২৯ অক্টোবর। নিরাপত্তা পরিষদের এটি বিশেষ বৈঠক।

নিরাপত্তা পরিষদের বৈঠক সাধারণভাবে আমেরিকার (outside USA) বাইরে অনুষ্টিত হয় না। ভারতে এই নিয়ে সপ্তমবার পরিষদের সন্ত্রাসদমন শাখা বৈঠকে বসতে চলেছে। সম্প্রতি কাউন্টার টেররিজমের বিশেষ বৈঠক বসে স্পেনের রাজধানী মাদ্রিদে(Madrid)। বৈঠক বসেছিল ২০১৫ সালের জুলাইয়ে। সেই বৈঠকের পর ভারতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক বসতে চলেছে ভারতে।

ভারতের (India) কাছে এই বৈঠক নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। আর আলোচনার বিষয় যেহেতু সন্ত্রাসবাদ, তখন ধরে নেওয়া হতে পারে দিল্লির ভাষণ হবে আরও ঝাঁঝালো। ভারতে এই বৈঠক বসতে চলেছে এমন একটি বছরে যে বছরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সেনা অভিযানের সিদ্ধান্ত নেয়।

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!