চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্কিং ঘিরে বচসা, সেনা আধিকারিক ও তাঁর ছেলেকে হেনস্থা ৩ পুলিশকর্মীর

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: দেশজুড়ে পার্কিং বচসা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দিন কয়েক আগেই পার্কিং বচসার জেরে নিহত হয়েছেন IISER-এর একজন তরুণ বিজ্ঞানী। যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও কর্মসূত্রে পঞ্জাবে থাকতেন। সেখানে পার্কিং বচসার জেরে প্রতিবেশীর হাতে খুন হয়েছিলেন ওই বিজ্ঞানী। এই ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে যায় ওই এলাকায়। প্রতিবেশীকে অবিলম্বে গ্রেফতার করা হয়। এবং ঘটনার একটি ভিডিয়োও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও পঞ্জাবে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা! তবে এবার অভিযুক্ত কোনও পাড়া প্রতিবেশীর নয়, বরং তিন পুলিশ আধিকারিক।

জানা গিয়েছে, গত ১৪ মার্চ ভোরে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত কর্নেল এবং তাঁর ছেলেকে পার্কিং বচসার জেরে ব্যাপক মারধর করেছেন পঞ্জাব পুলিশের তিন ইন্সপেক্টর। ঘটনাটি এলাকায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। কথিত আক্রমণে সেনা কর্মকর্তার হাত ভেঙে গিয়েছে বলে সূত্রের খবর। এবং কর্মকর্তার ছেলের মাথায় আঘাত লেগেছে। তাঁরা দুজনেই এখন শহরের রাজেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। কর্নেল পুষ্পিন্দর সিংহ বাথ বর্তমানে নয়াদিল্লির সেনা সদর দফতরে কর্মরত। রিপোর্ট অনুযায়ী, রাজেন্দ্র হাসপাতালের কাছে রাস্তার ধারের একটি খাবারের দোকানের বাইরে ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় কর্ণেল বাথ এবং তার ছেলে খাওয়ার জন্যে উল্লেখিত ওই খাবারের দোকানে গাড়ি থামেন। তাতেই ঝামেলা। তৎক্ষণাৎ সাদা পোশাকধারী তিন পুলিশ আধাকারিক সেনা অফিসারকে গাড়িটি সেখান থেকে সরিয়ে নিতে বলেন।

যাতে তারা তাদের গাড়িটি পার্ক করতে পারেন। কিন্তু সেনা অফিসার গাড়ি সরাতে আপত্তি জানান। তখনই পুলিশ পরিদর্শকরা তাঁদের মারধর শুরু করেন বলে অভিযোগ। সেনা কর্মকর্তার ছেলে অভিযোগ করেছেন, পুলিশ সদস্যরা তাঁদের প্রায় ৪৫ মিনিট ধরে মারধর করেছে। তিনি বলেছেন, “তাঁরা আমাদের গাড়ি সরিয়ে নিতে বলেছিল, এবং যখন আমার বাবা তাদের আপত্তি জানান, তখন একজন অফিসার তাঁকে ঘুষি মারেন। আমি যখন ভেতরে ঢুকতে চেষ্টা করলাম, তখন তারা আমাকেও আক্রমণ করে। তারা আমাদের লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে মারধর করে। যার ফলে আমি এবং আমার বাবা অজ্ঞান হয়ে যাই, এবং যখন আমরা জেগে উঠি, তখনও তারা আমাদের মারধর করতে থাকে। আমাদের উপর কমপক্ষে ৪৫ মিনিট ধরে নির্যাতন চালানো হয়েছিল।” পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ