দিল্লি বিমানবন্দরে ৪৫ বিদেশি পিস্তল সহ গ্রেফতার দম্পতি

বাজেয়াপ্ত পিস্তলের বাজারমূল্য আনুমানিক সাড়ে ২২ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘চোরের দশ দিন, গৃহস্থের একদিন।’ তেমনই দশা হল এক পঞ্জাবি দম্পতির। আগেও দিল্লি বিমানবন্দরের (Delhi Indira Gandhi International Airport) শুল্ক দফতরের আধিকারিকদের (Customs Official) চোখে ধুলো দিয়ে তুরস্ক থেকে ২৫টি বিদেশে পিস্তল এনে বিমানবন্দরের বাইরে বেরোতে পেরেছিলেন। কিন্তু এবার আর সম্ভব হল না। ভিয়েতনাম (Vietnam) থেকে ৪৫টি বিদেশি পিস্তল (Pistol) ব্যাগে লুকিয়ে পাচারের সময় হাতেনাতে পাকড়াও হলেন। বাজেয়াপ্ত পিস্তলের বাজারমূল্য আনুমানিক সাড়ে ২২ লক্ষ টাকা।

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের (Indira Gandhi International Airport) শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ‘গত ১০ জুলাই ভিয়েতনাম থেকে দিল্লি বিমানবন্দরে নেমেছিলেন পঞ্জাবের বাসিন্দা জগজি‍ৎ সিং (Jagjit Singh) ও তাঁর স্ত্রী যশবিন্দর কাউর (Jashwinder Kaur)। তাদের সঙ্গে থাকা দুটি বড় ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় শুল্ক আধিকারিকদের। তল্লাশি চালাতেই চোখ ছানাবড়া। ট্রলি ব্যাগের মধ্যে থরে-থরে সাজানো বিদেশি পিস্তল। এক সঙ্গে এত পিস্তল দেখে অবাক হয়ে যান শুল্ক দফতরের আধিকারিকরা। জেরার মুখে জগজি‍ৎ (Jagjit Singh) জানান, প্যারিস থেকে ফেরার পথে ভিয়েতনামে তাঁকে ওই ব্যাগ দুটি দিয়েছিলেন ভাই মনজি‍ৎ সিং (Manjit Singh) । অতীতেও একবার তুরস্ক থেকে ২৫টি পিস্তল এনেছিলেন।’

উদ্ধার হওয়া পিস্তল খেলনা নাকি আসল তা নিয়ে প্রথমে ধন্দে পড়েছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। শেষ পর্যন্ত সংশয় দূর করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনসিজি) দ্বারস্থ হয়েছিলেন তারা। উদ্ধার হওয়া পিস্তল পরীক্ষা করে এনসিজির (NSG) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নকল নয়। সব পিস্তল (Pistol) আসল।

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল