চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের পরমাণু কেন্দ্রে জঙ্গি হামলার প্রবল সম্ভাবনা, সরকারকে বজ্র আঁটুনির পরামর্শ গোয়েন্দা বিভাগের  

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় দু সপ্তাহ আগে ঘটে যাওয়া পহেলগাঁও হামলার ঘা এখনও দগদগে। শুধুমাত্র হিন্দু বলে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে যাওয়া ২৫ জন মানুষ। যারা মারা গিয়েছেন তাঁরা সকলেই পুরুষ। পর্টকদের রক্ষা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় এক কাশ্মীরী মুসলিম পনিচালক।

এই ঘটনার পর থেকে ভারত-পাক সম্পর্ক ফের একবার তিক্ত হয়ে উঠেছে। দুই দেশ একে অপরের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করেছে। বিগত ১০ রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা অব্যাহত রেখেছে পাক সেনা। নিয়ম মেনে প্রতি রাতে গুলি চালাচ্ছে তারা। শনিবার পাকিস্তান পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আবদালি ওয়েপন সিস্টেমের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ৪৫০ কিলোমিটার। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও প্রায়দিনই প্রকাশ্যে আনছে তাদের শক্তিশালী সব যুদ্ধাস্ত্রকে। সব মিলিয়ে দুই দেশেই এখন যুদ্ধ যুদ্ধ আবহ।

এখানেই শেষ নয়। পাকিস্তান ছকছে আরও বড়সড় পরিকল্পনা। ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর নির্লজ্জ পড়শি দেশ এবার চাইছে সাইবার অ্যাটাক। ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে চাইছে পাকিস্তান। আর এই কাজে তাকে সব দিক থেকে সাহায্য করছে প্রিয় বন্ধু চিন।

গোয়েন্দা সংস্থার কাছে খবর পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে। বিশেষত পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি অচল করে দেওয়া তাদের মূল লক্ষ্য। এই খবর আসতেই বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের তরফে অ্যালার্ট করা হয়েছে রিজিওনাল লোড ডেসপ্যাচ সেন্টারগুলিকেও। ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কলপাক্কম, কুম্ভকোনাম, কুড়ানকুলাম, তারাপুর, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন, জাইতাপুর, নারোরা, কাকরাপুরসহ মোট ২৫টি জায়গায়।

শরিফের দেশ যে সাইবার আক্রমণকে হাতিয়ার করতে চাইছে তাঁর প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। পাকিস্তানের হ্যাকার বাহিনী ভারতের আর্মি ও সিকিওরিটি এজেন্সির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে। সফল হয়নি তারা, তারপরেও হানা দেওয়া কিন্তু বন্ধ হয়নি। সাইবার গ্রুপ HOAX1337 এবং ন্যাশনাল সাইবার ক্রু, এই দুই অ্যাড্রেস থেকে চেষ্টা করা হয়েছে ভারতের দু’টি আর্মি সার্ভিস স্কুলের ওয়েবসাইটেও হানা দেওয়ার।
ভারতে বিদ্যুৎ সরবরাহ হয় পাঁচটি রিজিওনাল পাওয়ার গ্রিডের আওতায় থাকা ৩৩টি স্টেট লোড ডেসপ্যাচ সেন্টার থেকে। গোয়েন্দা সূত্রে খবর, সাইবার অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের নর্দার্ন গ্রিডে। তবে শুধু নর্দার্ন নয়, এর পাশাপাশি সাদার্ন, ইস্টার্ন ও ওয়েস্টার্ন সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতেও হামলা হতে পারে। সেই জন্য নিরাপত্তার বেষ্টনীতে বেঁধে ফেলা হয়েছে পাওয়ার গ্রিড গুলিকে। দেওয়া হয়েছে জটিল থেকে জটিলতোল কম্পিউটার বেসড সিকিওরিটি।

২০১৯ সালের অক্টোবর মাসে কুড়ানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাইবার অ্যাটাকের চেষ্টা হয়েছিল। ওই সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে সমর্থ হয়েছিল ভারত। পুলওয়ামা এবং বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের পর সাইবার হানার শিকার হয়েছিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এরপর ২০১৯ সালের আগস্ট মাসে কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পর হুমকি দেওয়া হয়েছিল, ভারতকে শিক্ষা দেওয়া হবে। সেই শিক্ষাই বোধহয় দিল সন্ত্রাসবাদীরা গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে। কিন্তু ভারতের ‘শিক্ষা প্রদান’ সম্পর্কেও পাকিস্তান অবগত। তাই আগেভাগেই চিনের কাঁধে হাত রেখে ভারতকে বিপাকে ফেলার ছক কষছে জঙ্গিমদতকারী দেশটি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ