ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার

ফেব্রুয়ারি মাসে মোট আমদানিকৃত তেলের ৩৫ শতাংশ এসেছে রাশিয়া থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রুশ-ইউক্রেন যুদ্ধ ভারতের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। যুদ্ধের কারণেই রাশিয়া থেকে সস্তায় তেল কেনার মোক্ষম সুযোগ এসেছে ভারতীয় তেল সংস্থাগুলির কাছে। আর তার পূর্ণ সদ্ব্যবহার করছে ইন্ডিয়ান অয়েল সহ একাধিক সংস্থা। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে তেল আমদানি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন ১৬ লক্ষ ব্যারেল তেল কেনা হয়েছে।

শুধু তাই নয়, এতদিন ইরাক ও সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি তেল কিনত ভারতীয় তেল সংস্থাগুলি। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে সর্বাধিক তেল আমদানি হয়েছে রাশিয়া থেকে। গত মাসে বিদেশ থেকে আমদানিকৃত তেলের ৩৫ শতাংশই এসেছে ভ্লাদিমির পুতিনের দেশ থেকে। অথচ গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার আগে চিত্রটি ছিল ভিন্ন। বিদেশ থেকে যত তেল আমদানি করা হতো তার এক শতাংশ কেনা হতো রাশিয়া থেকে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি। আর সেই নিষেধাজ্ঞার যোগ্য জবাব দিতে মার্কিন বান্ধব দেশের পরিবর্তে চিন, ভারত সহ একাধিক দেশকে সস্তায় তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সিদ্ধান্তের পূর্ণ ফায়দা তুলছে নয়াদিল্লি।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল