জরুরি অবতরণ ইন্ডিগো ফ্লাইটের, বিমানে ছিলেন অখিলেশ পত্নী সাংসদ ডিম্পল যাদব-সহ ১৫১ জন

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি:  লখনউয়েতে  এমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগো বিমানের। জানা গিয়েছে বিমানে ১৫১ জন যাত্রী ছিলেন। ওই বিমানেই ছিলেন অখিলেশ যাদবের স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও। লখনউ বিমানবন্দ থেকে সফল ভাবে বিমানটি উড্ডয়ন করতে না পারায় জরুরি অবতরণ করানো হয়। বর্তমানে সকলেই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ  দিল্লিগামী বিমানটি রানওয়ের শেষ প্রান্তে পৌঁছানোর সময় এই ঘটনা ঘটেছে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রত্যক্ষদর্শী এবং বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির আকাশে উড্ডয়নে বেশ সমস্যা হচ্ছিল। বিষয়টি গুরুতর বুঝতে পেরেই পাইলট দ্রুত পদক্ষেপ নেন, জরুরি ব্রেক প্রয়োগ করে বিমানটিকে সম্পূর্ণরূপে থামানো হয়। রানওয়েতে বড় দুর্ঘটনা আটকানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। বিমানে থাকা ১৫১ জন যাত্রী এবং ক্রুদের অক্ষত অবস্থায় নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ইন্ডিগোর কর্মকর্তারা সমস্যাটি নিশ্চিত করেছেন এবং কি কারণে এটা হল  তা খতিয়ে দেখছেন।  

বিমান থেকে নিরাপদের নামানোর পর পরবর্তীতে, যাত্রীদের তাদের গন্তব্যে যাওয়ার জন্য অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। চলতি মাসের শুরুতে, আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছুক্ষণ পরেই কোচিতে ফিরে আসে। বিমানটি কোচিতে নিরাপদে অবতরণ করে। তার পরেই এই ঘটনা ঘটল আরও একবার। অগস্টে  মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে  ঘুরপথে যাওয়ার সময় একটি ইন্ডিগো এয়ারবাস A321 বিমানের লেজ রানওয়েতে স্পর্শ করলে আতঙ্ক ছড়ায় পরে বিমানটি এগিয়ে যায় এবং নিরাপদে অবতরণ করে।  

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প