Loading live market data...
Loading active stocks...
Connecting...

আচমকা পাওয়ারের বাড়িতে হাজির গৌতম আদানি, শুরু জল্পনা

আদানিকাণ্ডের পর মোদি সরকারকে তুলোধনা করে যখন বিরোধী দলগুলি সুর চড়িয়েছিল, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে আদানির পাশে দাঁড়িয়েছিল এনসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা এনসিপি নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে হাজির হলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। বৃহস্পতিবার মুম্বইয়ে এনসিপি (NCP) নেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শিল্পপতি। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আদানিকাণ্ডের পর মোদি সরকারকে তুলোধনা করে যখন বিরোধী দলগুলি সুর চড়িয়েছিল, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে আদানির পাশে দাঁড়িয়েছিল এনসিপি। সেই ঘটনার পর বৃহস্পতিবার আদানির শরদ-শরণাপন্ন হওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে, এনসিপি নেতা কি তবে বিজেপির সঙ্গে জোট করতে চলেছেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনীতিতে।

আদানির সম্পত্তি নিয়ে হিন্ডেনবার্গের রিসার্চ সামনে আসার পর সংস্থার শেয়ারে ব্যাপক ধস নামে। অভিযোগ ওঠে আদানি শেয়ারের দরে কারচুপি করে ধনী হয়েছেন। হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর বিরোধীরা ‘মোদি-ঘনিষ্ঠ’ শিল্পপতির বিরুদ্ধে তদন্তের জন্য (Joint Parliamentary Committee) গঠনের দাবি জানিয়েছে। যদিও বিরোধীদের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেনি এনসিপি। যদিও সেই সঙ্গে পাওয়ার জানিয়েছিলেন, আদানি প্রসঙ্গে তাঁর দলের এই অবস্থান বিরোধী ঐক্যে প্রভাব ফেলবে না। সেই আবহে বৃহস্পতিবার সকালে দক্ষিণ মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে এনসিপি প্রধানের সঙ্গে বৈঠক করেন গৌতম আদানি।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?