বিএসএফ এয়ার উইংয়ের প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন ভাবনা চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার পেল সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এয়ার উইং শাখা। ৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার পেল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী ইন্সপেক্টর ভাবনা চৌধুরী সহ চারজন অধঃস্তন পুরুষ আধিকারিককে ফ্লাইং ব্যাজ প্রদান করেছেন।

১৯৬৯ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের (এমএইচএ) বিমান চালনা ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছে বিএসএফ। এই বিভাগটি এনএসজি এবং এনডিআরএফের মতো সমস্ত আধাসামরিক বাহিনী এবং বিশেষ বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা পরিপূরণ করে। বিএসএফের আধিকারিকরা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “পাঁচজন অধঃস্তন আধিকারিক বিএসএফ বিমান শাখার প্রশিক্ষকদের দ্বারা প্রাথমিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। সম্প্রতি তারা দু’মাসের দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।”

অগস্ট থেকে শুরু হয়েছিল প্রশিক্ষণ। দু’মাস ধরে অভ্যন্তরীণ প্রশিক্ষণ চলেছে পাঁচজন কর্মীর। ১৩০ ঘণ্টা কাজের দক্ষতা প্রমাণ করেছেন তাঁরা। পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে সাম্প্রতিক বন্যার সময় বিএসএফ বিমান শাখা কাজের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছিল। এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, “বিএসএফের বিমান শাখা তাদের এমআই-১৭ হেলিকপ্টারের ক্ষেত্রে ফ্লাইট ইঞ্জিনিয়ার ঘাটতির মতো তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছিল। সেই জন্য ভারতীয় বায়ু সেনা (আইএএফ) প্রথম ব্যাচের ৩ জন অধঃস্তন আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছিল। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পাঁচজন কর্মীর দ্বিতীয় ব্যাচ সেখানে প্রশিক্ষণের সুযোগ পায়নি।”

এরপর বিএসএফ তাদের বিমান শাখার ফ্লাইট ইঞ্জিনিয়ারদের প্রস্তুতির জন্য একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার অনুমতি চায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। অনুমতি আসার পর ইন্সপেক্টর ভাবনা চৌধুরী সহ পাঁচজন কর্মী সম্প্রতি তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন করেন। ইন্সপেক্টর চৌধুরী হলেন বিএসএফ বিমান শাখার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার। এই ইউনিটটির উপর থাকবে Mi 17 1V, Mi 17 V5, Cheetah এবং ALH ধ্রুবের মতো হেলিকপ্টার ছাড়াও ভিআইপি দায়িত্ব পালনের জন্য একটি ফিক্সড উইং এমব্রায়ার জেটের দায়িত্ব।

১৯৬৫ সালে গঠিত হয়েছিল বিএসএফ। প্রায় ৩ লক্ষ কর্মী নিয়ে গঠিত বিএসএফ মূলত পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করে।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক