রক্তস্নাত শেয়ারবাজার, ৭ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

একদিনে ৮৭৪ দশমিক ১৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি হারিয়েছে ২৮৭ দশমিক ৬০ সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের এক রিপোর্টেই রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার। বুধবারের পরে শুক্রবারও রক্তক্ষরণের সাক্ষী থাকলেন বিনিয়োগকারীরা। একদিনে ৮৭৪ দশমিক ১৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি হারিয়েছে ২৮৭ দশমিক ৬০ সূচক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তেল এবং গ্যাস সংক্রান্ত সংস্থাগুলির শেয়ারদরে ধস নেমেছে। সবথেকে বড় ধাক্কা খেয়েছে গৌতম আদানির আদানি এন্টারপ্রাইজ। সংস্থার শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। এদিন শেয়ার বাজারে রক্তস্নানের ফলে সাত লক্ষ কোটি টাকার বেশি খুঁইয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবারই মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ এক রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছিল। আর ওই রিপোর্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ফলস্বরূপ ধস নেমেছিল শেয়ারবাজারে। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার দরে ব্যাপক পতন ঘটেছিল। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের জন্য বন্ধ ছিল শেয়ারবাজার। ফলে এদিন সকালে বাজার খোলার দিকেই চোখ রেখেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু সকালেই আগের দিনের চেয়ে ২৯২ দশমিক ৭৬ পয়েন্ট কম নিয়ে শুরু হয় বাজার। নিফটিও ৭৯ দশমিক ৯০ পয়েন্ট কম নিয়ে পথ চলা শুরু করে।

তার পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে করে পড়তে থাকে বাজার। এক সময়ে ১২০০-র কাছাকাছি পয়েন্ট হারায় সেনসেক্স। বাজারের এমন রক্তস্নানে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। ৫৯ হাজারের গণ্ডির নিচে সেনসেক্স নেমে যাবে তবে ক্ েক্তস্নানে শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু রক্তক্ষরণ রুখতে পারেনি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় সেনসেক্স ৮৭৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৩০ দশমিক ৯০ পয়েন্টে। অথচ মঙ্গলবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৬০ হাজার ৯৭৮ পয়েন্ট। অর্থা‍ৎ দুই দিনে এক হাজার ৬৫৮ পয়েন্ট খুঁইয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ