বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশজুড়ে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় শুক্রবার (২৩ জানুয়ারি) মেতে উঠেছেন হিন্দুরা। আর বিদ্যা দেবীর আরাধনার দিনেই বিরূপ হলেন লক্ষ্মী দেবী। ভরাডুবির মুখ দেখল শেয়ারবাজার। একদিনেই ৭৬৯ পয়েন্ট পড়ে দিনের শেষে ৮১,৫৩৭.৭০-তে থামল সেনসেক্স। নিফটি-ও কমেছে এক শতাংশের মতো। মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্স দেড় শতাংশের মতো নিম্নমুখী হয়েছে। লগ্নিকারীদের পকেট থেকে গায়েব হয়ে গিয়েছে ৬ লক্ষ কোটি টাকা। সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারের এমন ধস লগ্নিকারীদের ঘুম কেড়েছে।

গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাব পড়েছিল শেয়ারবাজারে। এদিন সকালে ৬২ হাজার ৩৩৫ দশমিক ৯৪ সূচক নিয়ে লেনদেন শুরু করেছিল দালাল স্ট্রিট। কিন্তু বাজার শুরুর পরেই অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি করা অর্থ তুলে নেওয়ায় মুখ থুবড়ে পড়ে সেনসেক্স ও নিফটি। দুপুরের পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেনসেক্স। শেষের দিকে খানিকটা ধাক্কা সামলাতে পারলেও লগ্নিকারীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেনি।

দিনের শেষে ৭৬৯ দশমিক ৬৬ সূচক খুঁইয়ে ৮১ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। ২৪১ পয়েন্ট খুঁইয়ে নিফটি বন্ধ হয় ২৫ হাজার ৪১ সূচক নিয়ে। বিএসই-র সেরা ৩০ সংস্থার মধ্যে ২৪ সংস্থাই এদিন লোকসানের মুখে পড়েছে। কোনও ক্রমে ৬ সংস্থা লোকসান এড়াতে সম্ভব হয়েছে। সবচেয়ে জোর ধাক্কা খেয়েছে গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থা। আদানি গ্রিন এনার্জির শেয়ার দর ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার লিমিটেড ও আদানি এনার্জি সলিউয়ুশন্স লিমিটেডের শেয়ারমূল্যও ১৪ শতাংশের মতো কমেছে।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট