১ মার্চ বাতিল থাকতে পারে ৪৫০টি ফ্লাইট, আশঙ্কা বিমান পরিবহন মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান ও পশ্চিম এশিয়ায় ক্রমশ অবনতি হওয়া পরিস্থিতির জেরে ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪০০-রও বেশি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

শনিবারই অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু দপ্তর এবং Directorate General of Civil Aviation (DGCA)-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মন্ত্রী স্পষ্ট করেন, দেশের যাত্রীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও পড়ুন: মেয়ে-জামাই-পুত্রবধূ-নাতিসহ মৃত্যু খামেনেইয়ের, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পশ্চিম এশিয়ায় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল-এর সেনা। পাল্টা জবাব দেয় ইরান। এই উত্তেজনার পরই ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে তেহরান-এর উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং লক্ষাধিক যাত্রী আটকে পড়েছেন।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতেও। শনিবার ৪১০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আশঙ্কা, রবিবার অন্তত ৪৪৪টি ফ্লাইট বাতিল হতে পারে। মন্ত্রক জানিয়েছে, ইরান ও পশ্চিম এশিয়ার একাধিক দেশ আকাশপথ বন্ধ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

যাত্রী ও বিমান সংস্থাগুলির নিরাপত্তার কথা মাথায় রেখে DGCA জরুরি সেফটি অ্যাডভাইজরি জারি করেছে। পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। পাশাপাশি মন্ত্রী জানান, ভারতীয় বিমান সংস্থাগুলিকে আকাশসীমা সংক্রান্ত পরামর্শ ও NOTAM নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক সুরক্ষা প্রোটোকল মেনে রুট পরিবর্তনের পরামর্শও দেওয়া হয়েছে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার