হিন্দু মন্দিরে নামাজ আদায়ের চেষ্টা, স্থানীয়দের চাপে পড়ে ক্ষমা চাইলেন ইরানি দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগ্রার(Agra Incident) তাজমহলের(Taj Mahal) কাছে একটি হিন্দু মন্দিরের(Hindu Temple) ভিতরে ঢুকে নামাজ পড়ছিলেন এক ইরানি দম্পতি। তৎক্ষণাৎ স্থানীয়রা এই ঘটনার তীব্র বিরোধিতা করেন। এর জেরে বিপাকে পড়তে হয় ওই দম্পতিকে। তবে শুধু প্রতিবাদ করেই থেমে থাকেননি স্থানীয়রা। তাঁরা পুলিশ ডেকে এনে রীতিমতো হইচই শুরু করে। কেন ওই দম্পতি মন্দিরে এহেন কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন করেন স্থানীয় পুলিশ। লাগাতার জেরার মুখে পড়ে ওই ইরানি দম্পতি যা উত্তর দিলেন তা শুনে হতভম্ব হয়ে গিয়েছেন খোদ পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ মঞ্জুলিকা ফিরতেই ধামাকা! মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’

ওই দম্পতির বক্তব্য, নামাজের সময় হয়ে গিয়েছিল অথচ তাঁরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাচ্ছিলেন না নামাজ আদায় করার জন্য। অবশেষে তাঁরা একটি মন্দির দেখতে পান এবং সেখানে গিয়ে নামাজ আদায় করা শুরু করেন। প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। এলাকাবাসীদের চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয় ওই দম্পতি।

পুলিশের কাছে তাঁরা স্বীকার করে, মন্দিরে নামাজ আদায় করার পিছনে হিন্দুদের সাম্প্রদায়িক আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না। শুধুমাত্র সঠিক ভাবে নামাজ আদায় করার উদ্দেশ্যে ওই মন্দিরে প্রবেশ করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে তাজমহলের পূর্ব দিকের গেটের কাছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি শুরু হতেই ওই ইরানি পর্যটক দম্পতি তাঁদের ভুলের জন্য ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক

ক্ষমা চাওয়ার সময় তাঁরা আবারও উল্লেখ করেন, ধর্মীয় বা সাম্প্রদায়িক উস্কানির বশবর্তী হয়ে তাঁরা এমন কাজ করেননি। এর পিছনে কোনও উদ্দেশ্য ছিল না। একেবারে ভুলবশত মন্দিরে ঢুকে পড়েছিলেন তাঁরা। মন্দিরের নিয়ম কানুন জানা থাকলে তাঁরা কখনই এমনটা করতেন না বলেও মন্তব্য করেছেন। স্থানীয় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং ঘটনার সাথে সম্পর্কিত তথ্য নিয়ে তদন্ত করছে। এর পাশাপাশি কোনও সম্প্রদায়ের অনুভূতিতে যাতে আঘাত না লাগে এবং ধর্মীয় সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকেও পুলিশ লক্ষ্য রেখেছে।

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ